Wednesday, June 24, 2026

কথা রাখেননি মোদি, সুভাষচন্দ্রের মূর্তির উদ্বোধনে উপস্থিত থাকবেন না তাঁর কন্যা

Date:

Share post:

গত ২৩ জানুয়ারি, সুভাষচন্দ্রের জন্মজয়ন্তীতে ইন্ডিয়া গেটে তাঁর হলোগ্রাম-মূর্তি বসানো হয়েছিল। কথা ছিল স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে অর্থ্যাৎ ১৫  অগাস্ট একই জায়গায় পাথরের মূর্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কথা রাখেননি তিনি। এদিকে আজ, বৃহস্পতিবার দিল্লির সুপ্রাচীন’ রাজপথ’-এর নাম বদলে করা হল ‘কর্তব্য পথ’। নতুন এই পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঠিক হয়েছে এদিনই ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করবেন তিনি। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না সুভাষ কন্যা অনিতা বসু পাফ। কিন্তু কেন?

আরও পড়ুন:নির্লজ্জ সরকার! করোনায় মরছে দেশ আর মোদির স্বপ্নের ‘সেন্ট্রাল ভিস্তা’য় অত্যাবশ্যক তকমা

একটি সাক্ষাৎকারে সুভাষ-কন্যা জানিয়েছেন, ১৫ অগাস্ট ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্রের পাথরের মূর্তি প্রতিষ্ঠার  উপলক্ষে তাঁকে আগাম আমন্ত্রণ করা হলেও পরে অনুষ্ঠান বাতিলের কথা আর জানানো হয়নি। অনিতা বলেছেন, ‘‘একটা আমন্ত্রণ আসতে পারে বলে ২৯ অগাস্ট খবর দেওয়া হয়েছিল। ৩ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রক সরকারি আমন্ত্রণপত্র পাঠিয়েছে। আগের বারের অভিজ্ঞতার জন্য এ বারও অনিশ্চয়তায় ছিলাম। আর আজ অবধি কোনও অনুষ্ঠানসূচি দেখলাম না— অবশ্য কিছু না-ও হতে পারে। আমি যতটুকু জানি, প্রধানমন্ত্রী খুব অল্পক্ষণের জন্য উপস্থিত হবেন আর অনেকটা দূর থেকে তাঁকে শুধু দেখতে পাব। শতখানেক দর্শকের মধ্যে আমার বসে থাকা বা না-থাকাটা কেউ ধর্তব্যেও আনবেন না।’’ তাঁর কথায়, ‘‘আমি খুশি হতে পারছি না, কারণ সমস্ত আয়োজনটাই অত্যন্ত বিশৃঙ্খল। তবে মূর্তি বসছে বলে আমি অবশ্যই খুশি। ৮ সেপ্টেম্বর তারিখটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। নেতাজির সঙ্গে এর কোনও যোগই নেই। আমরা মোটামুটি আশা করেছিলাম, ২১ অক্টোবর (আজাদ হিন্দ গঠন, এ বার আশিতম বছর) বা ২৩ জানুয়ারি (সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী) হবে।’’

প্রসঙ্গত, আজ মোদির স্বপ্নের সাড়ে ১৩ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের প্রথম ধাপ উদ্বোধন হতে চলেছে। । নয়া দিল্লির সেন্ট্রাল ভিস্তা লন থেকে ইন্ডিয়া গেট অবধি রাস্তার উদ্বোধন করা হবে। এই প্রকল্পে নতুন সংসদ ভবন, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নতুন বাসভবন ও দফতর, মন্ত্রকের নতুন বাড়ি ইত্যাদি হয়েছে। আজ সন্ধ্যায়  প্রধানমন্ত্রী নতুন করে সাজানো সেন্ট্রাল ভিস্তা, কর্তব্য পথ এর উদ্বোধন করবেন।  নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিরও আবরণ উন্মোচন করবেন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...