Saturday, February 21, 2026

ফিরছে নস্ট্যালজিয়া! রুপোলি পর্দায় জিতুর হাত ধরে কামব্যাক ‘অরন্যের দিনরাত্রি’-র

Date:

Share post:

পরিচালক অরুণ রায়ের (Director Arun Roy) হাত ধরে ফের রুপোলি পর্দায় ফিরতে চলেছে ‘অরণ্যের দিনরাত্রি’ (Aranyer Din Ratri)। আরও একবার পর্দায় ধরা দেবেন অসীম, সঞ্জয়, হরি ও শেখররা। কলকাতার বাসিন্দাদের ছুটিতে পালামৌ বেড়ানোর অভিজ্ঞতাই এই উপন্যাসের প্রাণ। আর সেই গল্পকেই ফের একবার নতুন মোড়কে পর্দায় তুলে ধরবেন অরুণ। ছবিতে অভিনয় করতে দেখা যাবে রিল লাইফের ‘সত্যজিৎ’ তথা জিতু কমলকে (Jeetu Kamal)। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার (SOhini Sarkar), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay), অনুষ্কা চক্রবর্তী (Anushka Chakravorty) সহ একাধিক কলাকুশলীরা। ছবিতে অসীমের (Ashim) ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জিতুকে।অভিনয়ের দৌলতে ইতিমধ্যে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন জিতু।তার অভিনয়ের দিকে যে দর্শকদের কড়া নজর থাকবে সেকথা বলাই বাহুল্য।

আরও পড়ুন:বাগুইআটি জোড়া খু*নের মাস্টার-মাইন্ড সত্যেন্দ্রর খোঁজে বিহারের মতিহারি পুলিশের সাহায্য চাইল CID 

আপাতত ‘বাঘাযতীন’ (Baghajatin) ছবির শ্যুটিংয়ে ব্যস্ত পরিচালক অরুণ। তবে ব্যস্ততার মাঝেও নতুন ছবির কথা ঘোষণা করেছেন পরিচালক। বুধবার সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) ৮৮ তম জন্মদিন উপলক্ষে বিশিষ্ট সাহিত্যিককে শ্রদ্ধা জানিয়ে ছবির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ‘হীরালাল’ ছবির পরিচালক। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে নতুন ছবির পোস্টার (Poster)। আর নতুন পোস্টারে দেখা যাচ্ছে, অসীম, সঞ্জয়, হরি ও শেখরের প্রথম লুক। যা সোশ্যাল মিডিয়ায় (Social Media) ইতিমধ্যে ভাইরাল। তবে এখনও শুরু হয়নি সিনেমার শ্যুটিং। আগামী বছর পুজোতে মুক্তি পাবে ‘অরণ্যের দিনরাত্রি’।

প্রসঙ্গত, সালটা ১৯৭০। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’র আধারে একই নামে ছবি তৈরি করেন পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray)। আর সেই উপন্যাসের উপর ভিত্তি করেই ২০২৩ সালে আবারও নতুনভাবে ছবি তৈরি হবে। সুনীলের ৮৮তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়ে বড় ঘোষণা প্রমোদ ফিল্মসের।

spot_img

Related articles

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...