Friday, June 26, 2026

সঙ্কটজনক রানি দ্বিতীয় এলিজাবেথ, উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী লিজের

Date:

Share post:

গুরুতর অসুস্থ (Critically Ill) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth)। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা (Health Condition) অত্যন্ত সঙ্কটজনক বলেই উদ্বেগ প্রকাশ (Concern) করছেন চিকিৎসকরা। বাকিংহাম প্যালেস (Buckingham Palace) সূত্রে এমনই খবর। নিজের বাসভবন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে (Balmoral Palace) চিকিৎসকদের পর্যবেক্ষণে সম্পূ্র্ণ বিশ্রামে রয়েছেন তিনি। তবে বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই রানি অসুস্থ হয়ে পড়েছেন বলে বাকিংহাম প্যালেস সূত্রে খবর।

যদিও রানি দ্বিতীয় এলিজাবেথের অসুস্থতা নিয়ে বিশদে কোনও তথ্যই বাকিংহাম প্যালেসের তরফে প্রকাশ করা হয়নি। তবে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বর্তমানে রানিকে হাসপাতালে (Hospital) ভর্তি না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বালমোরাল প্রাসাদেই বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে। সেখানেই সারাক্ষণ তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাসও (Liz Truss)। তিনি টুইটে লেখেন, বাকিংহাম প্যালেসের এমন খবরে উদ্বিগ্ন দেশ। আমরা সবসময় রানি ও তাঁর পরিবারের পাশেই রয়েছি।

প্রসঙ্গত, এর আগে করোনায় (Covid 19) আক্রান্ত হয়েছিলেন হন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার জেরেই গত বছরের শেষের দিক থেকেই শরীর ভাল ছিল না। যে কারণে তাঁর বেশিরভাগ কাজকর্ম সামলাচ্ছিলেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যে তাঁর একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। চলতি বছরেই রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকাল ৭০ বছর পূর্ণ করেছে। কিন্তু সম্প্রতি রানির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছে গোটা দেশ।

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...