Saturday, April 4, 2026

বিজেপির এজেন্সি চাই না, চাকরি চাই: স্লোগানের সুর বেধে বিধায়ক-কাউন্সিলরদের সতর্কবার্তা মমতার

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখাতে চাইছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার-এই অভিযোগ ফের বৃহস্পতিবার তৃণমূলের সাংগঠনিক অধিবেশন থেকে তোপ দাগলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerajee)। বিজেপির এজেন্সি চাই না, চাকরি চাই- তৃণমূলের স্লোগান বেঁধে দিলেন তিনি। বলেন, “বিশ্বকর্মা পুজো বাদ রেখে আপাতত এটাই চলবে। বিজেপি আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। যতই সিবিআই, ইডি কাঁচির চেষ্টা করো, কিছু হবে না। আমরা ঘাস- যত কাটবে, আমরা ততই বাড়ব। আমরা শক্তিশালী হব।” মমতার কথায়, বিজেপি দেশ বেচে দিচ্ছে। ব্যাঙ্কও বেচে দেবে। দেশে বেকারত্বের হার বিজেপি জমানায় ৪০ শতাংশ বেড়েছে। অথচ সেদিকে নজর না দিয়ে কেন্দ্রীয় সরকার বিরোধীদের কোণঠাসা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, কেন্দ্রীয় এজেন্সির হাতে কোনও তথ্য নেই। দেখা যাবে, এরা কিছুই পেল নাা। কিন্তু তৃণমূলকে বদনাম করা চেষ্টা চালাচ্ছে। এই কারণে, দলের নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “কোনও মন্ত্রী-বিধায়ক নিজের লেটারহেডে চাকরির রিকোয়েস্ট করে চিঠি দেবেন না। ফেসটাইমে কথা কম বলুন। হোয়াটসঅ্যাপ তুলে নিচ্ছে। জেলায় জেলায় আইবি’র লোকেরা বিজেপির হয়ে কাজ করছে।” তাঁর মতে, সব জায়গায় তৃণমূলকে বদনাম করার জন্য কেন্দ্রীয় এজেন্সি ওত পেতে আছে। বিরোধীদের বিরুদ্ধে প্রবল আক্রমণ করে মমতা বলেন, “তৃণমূলের ৯৯.৯ শতাংশ সৎ। একজন-দু’জন হয়তো খারাপ আছে, তারজন্য পুরো দলটাকেই চোর বলবে!”

তবে, একই সঙ্গে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে বিধায়কদের সতর্ক করার পাশাপাশি কাউন্সিলরদের বার্তা দেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, “কাউন্সিলররা মেয়রদের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন। কিছু কাউন্সিলর নিয়েও অভিযোগ পাচ্ছি। জলাভূমি ভরাটের অভিযোগ এসেছে। যদি কোনও কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসে, তাঁকে সতর্ক করা হবে। না শুনলে নাম কোনোদিন সকালে উঠে দেখবেন, নাম ঘ্যাচাং ফুঁ।”

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...