Friday, June 26, 2026

বিতর্কের মাঝেই ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তির আবরণ উন্মোচন প্রধানমন্ত্রীর

Date:

Share post:

বহু প্রতীক্ষার পর অবশেষে ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তির (Netaji Statue) আবরণ উন্মোচিত হল। পাশাপাশি আজ থেকে নতুন নামে পথ চলা শুরু রাজপথের। পূর্ব ঘোষণা মতই আজ বৃহস্পতিবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর সন্ধ্যে সাতটা নাগাদ ইন্ডিয়া গেটের (India Gate) সামনে পৌঁছে যান নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রথমে ২৮ ফুট উঁচু নেতাজি মুক্তির আবরণ উন্মোচন করেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ কর্তব্যপথের (Kartavya path)। নব কলবরে রাজপথ, এবার থেকে হয়ে গেল কর্তব্যপথ।দীর্ঘ ২০ মাস পর সংসদ ভবন সংলগ্ন বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘপথের নতুন নাম নিয়ে চলা শুরু হল।

আজ সন্ধায় ২৮ ফুট উঁচু এবং প্রায় ৬৫ মেট্রিকটন ওজনের নেতাজির মূর্তির আবরণ উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সুন্দর আলোক সজ্জায় সাজান হয়েছে ইন্ডিয়া গেটের চারপাশ। সবটা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের অনুষ্ঠানে কর্তব্যপথের আগের অবস্থা আর এখনকার অবস্থার বর্ণনা দিয়ে একটি অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখান হয়। আমজনতার জন্য ৩.৯ লক্ষ বর্গমিটার সবুজ ক্ষেত্র তৈরি করা হয়েছে। মোট সাড়ে ১৬ কিলোমিটার ঝকঝকে রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে, সাধারণ মানুষের চলাফেরার জন্য।কর্তব্যপথের দুদিকে থাকবে চল্লিশটি করে ভেন্ডর। ২৪ ঘন্টার পার্কিং এলাকায় ১২০০ গাড়ি এবং ৪০ টি বাসপাত করার বন্দোবস্ত থাকছে। আজ থেকে নাম পরিবর্তিত হলেও সাধারণ মানুষের জন্য জন্য কর্তব্য পথ খোলা হবে আগামী ৯ সেপ্টেম্বর।

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...