Friday, April 3, 2026

চিটফান্ডকাণ্ডে আজ রাজু সাহানিকে আদালতে পেশ

Date:

Share post:

চিটফান্ড মামলায় পাঁচ দিনের জেল হেফাজত শেষ ধৃত রাজু সাহানির। আজ, বৃহস্পতিবার তাঁকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে। আজ সকাল ৯টায় সিবিআই দফতর থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রথমে বিধাননগরে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় রাজু সাহানির। তারপর আসানসোলের উদ্দেশে তাঁকে নিয়ে রওনা হন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:ধৃত রাজু সাহানির ৫ দিন সিবিআই হেফজতের নির্দেশ আসানসোল আদালতের

গত শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের কথাও জানিয়েছে সিবিআই। এরপর শনিবার তাঁকে আদালতে তোলা হলে সাতদিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়েছিল।তবে তাঁকে আসানসোলের সিবিআই আদালত পাঁচ  দিনের হেফাজত মঞ্জুর করেছিল। আজ ফের তাঁকে আদালতে পেশ করা হয়। এদিন আদালতে আরও কী কী তথ্য সামনে আনা হয়, সেদিকেই নজর রয়েছে।

প্রসঙ্গত, আগেরবার আসানসোল আদালতে পেশ করার আগে ক্যামেরার সামনে মুখ খোলেন রাজু সাহানি। দাবি করেন, বেআইনি কোনও কিছুর সঙ্গেই যুক্ত নন তিনি। যদিও এই কাণ্ডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই । এদিকে এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ খুঁজে পায়নি সিবিআই।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...