Friday, June 26, 2026

অমিত শাহ সবচেয়ে বড় পাপ্পু: ৪ কারণ সহ ব্যাখ্যা অভিষেকের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) ‘সবচেয়ে বড় পাপ্পু’ বলে সম্প্রতি কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক অধিবেশন থেকে শাহকে ফের ‘পাপ্পু'(Pappu) কটাক্ষ করে ৪ কারণ সহ ডায়মন্ড হারবারের সাংসদ ব্যাখ্যা দিলেন, কেন তিনি শাহকে ‘সবচেয়ে বড় পাপ্পু’ বলে কটাক্ষ করেছেন।

এদিনের অধিবেশন থেকে অভিষেক বলেন, “অমিত শাহকে সবথেকে বড় পাপ্পু বলেছি। কেন বলেছি, তার চারটে কারণ রয়েছে। কারণগুলো আপনাদের জানতে হবে। অঞ্চলে অঞ্চলে গিয়ে বলতে হবে। বুথে বুথে কর্মিসভা করে জানাতে হবে।” এরপর নম্বর ধরে ধরে অভিষেক বলেন, “ওনাকে পাপ্পু বলার প্রথম কারণ, রাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে দিল্লি পুলিশ। অথচ দিল্লির ক্রাইম রিপোর্ট দেখুন। কলকাতার ক্রাইম রিপোর্ট দেখুন। কলকাতা দেশের সবথেকে নিরাপদ শহর। আমার বলছি না, কেন্দ্রের রিপোর্ট বলছে। সেই জন্যেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি সবথেকে বড় পাপ্পু।”

এরপর দ্বিতীয় কারণ অভিষেক অমিত শাহের পুত্র জয় শাহের জাতীয় পতাকা বিতর্ক তুলে ধরে বলেন, “আপনি সবাইকে দেশ প্রেম শেখাতে চান, জাতীয় পতাকা নিতে বলেন। অথচ আপনার পুত্র জাতীয় পতাকা হাতে নিতে লজ্জা পায়। এই ছেলেকে আপনার ত্যাজ্যপুত্র করা উচিত। ওই কারণেই আপনি ভারতের সবথেকে বড় পাপ্পু।” তৃতীয় কারণে অমিত শাহের মন্ত্রকের অধীন ইডি-সিবিআইয়ের পক্ষপাতদুষ্ট আচরণের কথা তুলে ধরে অভিষেক জানান, “আপনার অধীনে থাকা ইডি-সিবিআই চোরেদের আশ্রয় দিচ্ছে। ক্যামেরার সামনে যাকে টাকা নিতে দেখা গেল, যার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করে চিঠি দিয়েছেন সুদীপ্ত সেন, তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই কারণেই আপনি বড় পাপ্পু।”

এরপর চতুর্থ তথা শেষ কারণে অমিত শাহকে তীব্র আক্রমণ শানানোর সিপিএম ও কংগ্রেসকেও একহাত নেন অভিষেক। তিনি বলেন, “অমিত শাহ সিবিআই, ইডিকে কাজে লাগিয়ে ফাঁকা মাঠে গোল দিতে চাইছেন। বাংলায় কংগ্রেস-সিপিএম বলে কোনও বস্তু নেই। যে ভাবেই হোক তৃণমূলকে ধমকে চমকে থামাতে চাইছে।” পাশাপাশি তিনি আরও যোগ করে বলেন, “তৃণমূল ইডি-সিবিআইকে তোয়াক্কা করে না। তৃণমূল মেরুদণ্ড বিক্রি করে না। রাজনৈতিক ভাবে লড়তে না পেরে বাংলার মানুষকে অপমান করছে বিজেপি। যতদিন মমতা আছে দিল্লির কাছে হাত পাততে হবে না।” এছাড়াও উত্তরপ্রদেশ, দিল্লির উদাহরণ টেনে অভিষেক বলেন, “উত্তর প্রদেশ-দিল্লি কোনও কাজের কাজ করে না, শুধু রাস্তার নাম স্টেশনের নাম পাল্টাচ্ছে, এরা ক্ষমতায় এলে মেদিনীপুর মোদিনিপুর হয়ে যেত, দার্জিলিং মোদিলিং হয়ে যেত। গণতান্ত্রিকভাবে মানুষের ভালবাসায় যোগ্য জবাব দিতে হবে এই বিজেপিকে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...