Wednesday, June 17, 2026

বিজেপির নবান্ন অভিযানের ব্লু-প্রিন্ট তৈরি, “জঙ্গি” আন্দোলনের নেতৃত্বে কোন নেতা কোথায় থাকবেন?

Date:

Share post:

পুজোর আগে দলের সাংগঠনিক ক্ষমতা যাচাই করতে এবং ঝিমিয়ে পড়া কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি।নবান্ন অভিযানকে সামনে রেখে আগামী কয়েকদিন প্রচারের ঝাঁঝ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে নেতৃত্ব। জেলায় জেলায় চষে বেড়াচ্ছেন বিজেপি নেতারা। রাজ্যের নয়া পর্যবেক্ষক সুনীল বনসলের উপস্থিতিতে নবান্ন অভিযানের ব্লু-প্রিন্টও।তৈরি করে ফেলেছে গেরুয়া শিবির।

নবান্ন অভিযানকে গণ আন্দোলনের রূপ দিতে আদাজল খেয়ে নেমেছে বিজেপি নেতারা। শহর থেকে গ্রাম, নবান্ন অভিযানে ব্যাপক জমায়েত করে প্রশাসনকে চ্যালেঞ্জের মুখে ফেলাই লক্ষ্য। পুলিশি বাধা টপকে যতটা দূর পর্যন্ত যাওয়া যায়, সেই চেষ্টাই করতে হবে বলে নির্দেশ দিয়েছেন সুনীল বনসল। প্রয়োজনে জঙ্গি আন্দোলনের পথ বেছে নিতে হবে।

বিজেপি সূত্রে খবর, নবান্ন অভিযান কর্মসূচিতে তিন প্রধান নেতা কোন মিছিলের নেতৃত্ব দেবেন তা চূড়ান্ত হয়েছে। জানা যাচ্ছে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন হাওড়া ময়দানে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন সাঁতরাগাছিতে এবং সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ থাকবেন কলেজ স্কোয়ার মিছিলের নেতৃত্বে।

হাওড়া ময়দানের দায়িত্বে থাকবেন সহ-সভাপতি সঞ্জয় সিং, জেলা সভাপতি মনিমোহন ভট্টাচার্য। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেই থাকবেন সাংসদ এস.এস. আলুওয়ালিয়া, সাংসদ সুভাষ সরকাররা। সাঁতরাগাছির দায়িত্বে থাকবেন, বিধায়ক বিমান ঘোষ, জেলা সভাপতি, অরুণ চৌধুরী, বিধায়ক লক্ষণ ঘোরুই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ। দিলীপ ঘোষের সঙ্গে থাকবেন কলকাতা নেতৃত্ব। দুই ২৪ পরগনা থেকে আসা কর্মী-সমর্থকরা দিলীপবাবুর সঙ্গেই অভিযান করবেন।

বছর ঘুরলেই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন। তাই যতটা বেশি সম্ভব গ্রামাঞ্চলের মানুষকে নবান্ন অভিযানে যুক্ত করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি।

আরও পড়ুন:বাগুইআটিকাণ্ড: হাওড়া স্টেশন থেকে গ্রেফতার মূল অভিযুক্ত সত্যেন্দ্র  

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...