Tuesday, June 16, 2026

বিরাট অভিমানী,’খারাপ সময়ে মনের মধ্যে কী হচ্ছিল সেটা বাইরের কেউ যে বুঝতে পারেননি ‘: কোহলি

Date:

Share post:

দীর্ঘদিন ধরে ব‍্যাটে বড় রান আসছিল না। অবশেষে বৃহস্পতিবার এশিয়া কাপের (Asia Cup) নিয়মরক্ষার ম‍্যাচে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে শতরান পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর দুরন্ত অপরাজিত ১২২ রানে ইনিংসে আফগানিস্তানকে ১০১ রানে হারায় টিম ইন্ডিয়া। আর এই শতরানের পর কিছুটা অভিমানী বিরাট। খারাপ সময়ে তাঁর মনের মধ্যে কী হচ্ছিল সেটা বাইরের কেউ যে বুঝতে পারেননি সে কথা আবার একবার জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আফগানিস্তানকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে কোহলি বলেন, “আমাকে অনেকে অনেক পরামর্শ দিচ্ছিল। অনেক উপদেশ শুনতে পাচ্ছিলাম আমি। সবাই বলছিল, আমি এখানে ভুল করছি, ওখানে ভুল করছি। আমি কাউকে বোঝাতে পারছিলাম না আমার মনের মধ্যে ঠিক কী চলছিল। মানুষ আপনাকে উপদেশ দেবে। কিন্তু আপনার মনের কথা কেউ বুঝতে পারবে না।”

এর পাশাপাশি বিরাট আরও বলেন,” আমি ৬০ রান করলেও সবাই বলছিল ব্যর্থ হয়েছি। খুব অবাক লাগত। ৬০ রানও বড় মনে হত না। কিন্তু কিছু করার ছিল না। নিজেকে বুঝিয়েছি। তাই শূন্য থেকে শুরু করেছি।”

আরও পড়ুন:চার ওভার বল করে চার রান খরচ করে নিয়েছেন পাঁচ উইকেট, ম‍্যাচ শেষে আবেগে ভাসলেন ভুবনেশ্বর

 

 

 

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...