Wednesday, June 17, 2026

মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল

Date:

Share post:

‘সত্যের জয় হল।’ মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পাওয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন অনুব্রত মণ্ডল। আজ, শুক্রবার তথ্য প্রমাণের অভাবে অনুব্রত সহ ১৪ জনকে খালাস করল বিধাননগরের এমপি-এমএলএ আদালত। এদিন রায় দানের পর অনুব্রতের আইনজীবী বলেন, ‘সত্যমেব জয়তে! সত্যের জয় হচ্ছে। আসলে ওঁর ভাবমূর্তিটা নষ্ট করা চেষ্টা হয়েছিল। এই মামলা থেকে তাঁকে মুক্তি দেওয়া হল।’

আরও পড়ুন: আজ ফের অনুব্রতকে আদালতে পেশ
এদিন সকালে আসানসোল সংশোধনাগার থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন “দিদি পাশে আছে এটাই এনাফ”। তারপরই খোশমেজাজে দেখা যায় তাঁকে। আর আজ মঙ্গলকোট মামলায় তাঁকে বেকসুর খালাসের পর হাসিমুখে দেখা যায় তাকে।

প্রসঙ্গত, বাম আমলে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার মল্লিকপুর একটি বিস্ফোরণের ঘটনায় কয়েক জন জখম হয়েছিলেন। তার মধ্যে দু’জনের জখম ছিল গুরুতর। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ওই বছরই অক্টোবর মাসে চার্জশিট দেয় মঙ্গলকোট থানা।সেই চার্জশিটে অনুব্রত মণ্ডল সহ মোট ১৫ জনের নাম ছিল। এই মামলায় এর আগে গত ১ সেপ্টেম্বর মঙ্গলকোট মামলায় হাজিরা দিয়েছিলেন অনুব্রত। শুক্রবার ফের সকাল পৌনে সাতটা নাগাদ আসানসোল জেল থেকে বের করা হয় অনুব্রতকে। তারপর তাঁকে নিয়ে আসা হয় বিধাননগরে। এই মামলায় অনুব্রতর সঙ্গেই অভিযুক্ত ছিলেন আরও ১৪ জন। প্রত্যেককেই বেকসুর খালাস করেছে আদালত।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...