Wednesday, June 17, 2026

গরু পাচার মামলায় এনামুল ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি অভিযান CID-র, সিল করা হলো দোকান

Date:

Share post:

গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে এবার ধৃত এনামুল হকের ঘনিষ্ঠ আলম শেখের(Alam Sekh) সন্ধানে তল্লাশি অভিযান শুরু করল রাজ্য পুলিশের সিআইডি(CID)। বৃহস্পতিবার দুপুরে আলাম শেখের বাড়িতে ও দোকানে তল্লাশি অভিযান চালানো হলো তদন্তকারীদের তরফে। এই তল্লাশি অভিযানে একাধিক ও হার্ডডিক্স বাজেয়াপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রঘুনাথগঞ্জের লক্ষ্মী জলা গ্রাম পঞ্চায়েতের ভাটুপাড়ায় এনামুল ঘনিষ্ঠ আলমের বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। তিন তলা এই বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানো হয়। ঘটনার সময় আলম বাড়িতে ছিলেন না। তার বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি ও হার্ডডিক্স বাজেয়াপ্ত করে সিআইডি। এরপর রাতে আলমের মার্বেল দোকানে তল্লাশি অভিযান চালানো হয়। জিরা করা হয় দোকানের কর্মীদের। এবং রাত্রি প্রায় নটা নাগাদ দোকানটি ফিল করে দেয় তদন্তকারীরা।

উল্লেখ্য, এই মার্বেলের দোকানটি আগে ছিল হোটেল। অভিযোগ, সেখান থেকেই চলত গরু পাচার। এনামুল গ্রেফতার হওয়ার পর সেটি মার্বেলের দোকান হয়ে যায়। সূত্রের খবর, এটির দায়িত্বে ছিলেন এনামুলের ভাগ্নে পিন্টু শেখ। এনামুল গ্রেফতারের পর বেপাত্তা তিনি। মার্বেলের দোকান চালাচ্ছেন আলম শেখ।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...