Thursday, June 4, 2026

সাম্মার্গ চিটফান্ড কর্তা একসময় রাজুর বাড়িতেই গা ঢাকা দিয়েছিল, দাবি সিবিআইয়ের

Date:

Share post:

সাম্মার্গ চিটফান্ড কেলেঙ্কারি কাণ্ডে সিবিআই হেফাজত শেষে আপাতত ১৪ দিন জেল হেফজতে হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। তার সঙ্গে যে চিটফান্ডের সরাসরি যোগ রয়েছে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে, আদালতে রাজুর আইনজীবীদের দাবি, বর্ধমান সন্মার্গের সঙ্গে রাজুর সরাসরি যোগসাজসের কোনও তথ্য দিতে পারেনি সিবিআই। রাজুর পরিবারের একাধিক লোকজন ব্যবসা করেন। তাই তাঁর বাড়ি থেকে যে নগদ টাকা উদ্ধার হয়েছে তা পাওয়া অস্বাভাবিক নয়।

আরও পড়ুন:চিটফান্ডকাণ্ডে আজ রাজু সাহানিকে আদালতে পেশ

এদিন সিবিআইয়ের আইনজীবী তাঁর পাল্টা সওয়ালে রাজুর বিরুদ্ধে বিস্ফোরক তথ্য তুলে ধরেন আদালতের সামনে। সিবিআইয়ের দাবি, হংকং, থাইল্যান্ড ও ব্যাংককে রাজুর ৩টি কোম্পানির হদিস মিলেছে। থাইল্যান্ডের একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আবার খোলা হয়েছে সৌম্যরূপ ভৌমিক নামে রাজুর এক ঘনিষ্ঠের নামে। এই সৌম্যরূপ সাম্মার্গ চিটফান্ড সংস্থার কর্ণধার। এখন তিনি ফেরার। একটি সময় সে পালিয়ে রাজুর বাড়িতেই ছিল গা ঢাকা দিয়েছিল। মোবাইল টাওয়ার লোকশন-সহ আরও অনেক তথ্য সিবিআইয়ের কাছে এসেছে।

উল্লেখ্য, গত শুক্রবার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে তাকে তার নিউটাউনের ফ্ল্যাট থেকে গ্রেফতার করে সিবিআই। তার বাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। নিউটাউনের ফ্ল্যাট ছাড়াও হালিশহরে তাঁর নিজের বাড়ি ও অন্যান্য জায়গা থেকে বিপুল টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির।

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...