Sunday, April 5, 2026

গণেশ বিসর্জনে গিয়ে ২০ জনের মৃত্যু মহারাষ্ট্রে

Date:

Share post:

গণেশ বিসর্জনে(Ganesh immersion ceremony) গিয়ে মহারাষ্ট্রে মৃত্যু হল অন্তত ২০ জনের। এদের মধ্যে ১৪ জনের মৃত্যু(death) হয়েছে জলে ডুবে। শনিবার মহারাষ্ট্র পুলিশের(Maharashtra Police) তরফে দাবি করা হয়েছে এমনটাই।

গত ৩১ আগস্ট থেকে দেশের নানা প্রান্তের তো বটেই জাঁকজমকপূর্ণভাবে গণেশ পুজো শুরু হয় মহারাষ্ট্রে। ১০ দিন ধরে চলা এই পুজো শেষ হয়েছে গত শুক্রবার। ঐদিন বিসর্জনে গিয়ে রাজ্যের নানা প্রান্তে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ। মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার সাওয়ানগিতে জলে ডুবে মৃত্যু হয়েছে তিনজনের। একইভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে ডেভলি এলাকাতেও সেখানে একজনের মৃত্যু হয়। পুলিশের তরফে জানা গিয়েছে, ইয়াভাতমাল জেলায় গণেশ বিসর্জনে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে দুজনের। পাশাপাশি আহমেদ নগর জেলা এবং জলগাঁও জেলায় মোট চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের একাধিক জেলা মিলিয়ে বিসর্জন উপলক্ষে ডুবে মৃত্যুর খবর এসেছে মোট ১৪ জনের। পাশাপাশি পুলিশ জানিয়েছে, ডুবে মৃত্যু ছাড়াও বিসর্জনে এক গাড়ি দুর্ঘটনায় নাগপুরে চারজনের মৃত্যু হয়েছে এবং থানেতে পুজো মণ্ডপে আরতি চলাকালীন প্রবল বৃষ্টি ও ঝড়ের দাপটে গাছ পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন- গার্ডেনরিচে উদ্ধার টাকার পাহাড়! গেমিং অ্যাপের মাধ্যমে বহু কোটি টাকা আত্মসাতের অভিযোগ


 

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...