Friday, March 20, 2026

বিলকিস মামলায় প্রবল চাপে ডাবল ইঞ্জিন গুজরাত, সমস্ত তথ্য চাইল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বিলকিস বানো গণধর্ষণের যুক্ত ১১জন অপরাধীকে সম্প্রতি মুক্তি দিয়েছে গুজরাত সরকার, যা নিয়ে তোলপাড় গোটা দেশ। এমন ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার গুজরাত সরকারের কাছে বিলকিস বানো মামলা সংক্রান্ত সমস্ত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। দু’সপ্তাহের মধ্যে গুজরাত সরকারকে সমস্ত নথিপত্র জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। বিচারপতি অজয় রাস্তোগি এবং বি ভি নাগরথনার বেঞ্চ গুজরাত সরকারকে সময় বেঁধে দিলেন তথ্য জমা দেওয়ার জন্য। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রবল চাপে বিজেপি শাসিত মোদি-শাহদের ডাবল ইঞ্জিন রাজ্য গুজরাত।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট সুভাষিণী আলি, সাংবাদিক রেবতী লাউল এবং সামাজকর্মী ও অধ্যাপক রূপ রেখা বর্মার দায়ের করা আবেদনের ভিত্তিতে গুজরাত সরকারকে নোটিশ জারি করেছে। সেই আবেদনে বলা হয়েছিল ১১ জন দোষীকে মুক্তি দেওয়ার আদেশ পুনরায় ফিরিয়ে নিতে এবং অবিলম্বে ওই ১১ জনকেই গ্রেফতার করতে।

১৫ বছর ধরে জেল খাটার পর গত ১৫ আগস্ট দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের দিন আচমকা গণধর্ষণকারীদের মুক্তি দেয় গুজরাট সরকার। যা নিয়ে দেশজুড়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন:Weather: সাগরের শক্তি বাড়াল নিম্নচাপ, কয়েক ঘণ্টার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি

 

 

Related articles

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...