Wednesday, June 24, 2026

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

Date:

Share post:

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women’s Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে আগেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত (India women)। রবিবার খেতাবি যুদ্ধে ভারতীয় মহিলা দলের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। পদ্মাপারের দেশকে হেলায় হারিয়ে খেতাব ধরে রাখল রাধা যাদবের দল। গতবারও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। চার উইকেট পড়ে যাওয়ার পরে ভারতীয় ইনিংসের হাল ধরেন তেজল হাসনবিশ। সঙ্গী অধিনায়ক রাধা। ৬৯ রানের জুটি গড়েন তাঁরা। তেজলের ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি। বাকি ভারতীয় ব্যাটাররা রান করতে পারলেন না। নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৪ রান তোলে ভারত।

১৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই কোণঠাসা। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। প্রায় সবাই বড় ইনিংস খেলতে ব্যর্থ। শুধু শামিমা সুলতানা (Shamima Sultana) খানিক লড়াই চালান। কিন্তু জুটি না গড়ে ওঠায় রাশ বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যায়! ৮৮ রানেই আউট হয় বাংলাদেশ। ৪৬ রানে জয়ী হয় ভারত।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...