Saturday, April 4, 2026

Weather: সাগরের শক্তি বাড়াল নিম্নচাপ, কয়েক ঘণ্টার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি

Date:

Share post:

আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সোমবার কলকাতায় বৃষ্টির (Rain) তীব্রতা বাড়বে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আজ শনিবার এবং আগামিকাল অর্থাৎ রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে।

 

গত কয়েকদিনের তীব্র রোদ আর ভ্যাপসা গরমের জেরে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। ভাদ্র মাসের চড়া রোদে যখন শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি, তখনই সবটা ভেস্তে দিতে চলেছে বৃষ্টি। মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Banerjee) জানিয়েছেন, আগামী ৩৬ ঘণ্টায় নিম্নচাপ আরও গভীর হবে ফলে আজ অর্থাৎ ১০ তারিখ থেকে আগামী মঙ্গলবার অর্থাৎ ১৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার মূলত উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা, এই দুই জেলায় দু’একটা জায়গায় ভারী বৃষ্টি সতর্কতা থাকছে। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার কলকাতায় তুমুল বৃষ্টির সম্ভাবনা।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...