Saturday, April 4, 2026

হেমন্তের পরে বসন্ত: ঝাড়খণ্ডে নির্বাচন কমিশনের নিশানায় এবার শিবু সোরেনের ছোট পুত্র

Date:

Share post:

ঝাড়খণ্ডে (Jharkhand) সরকার ভাঙার বিজেপি-র (BJP) ছক ভেস্তে দিয়েছে বাংলার পুলিশ-প্রশাসন। এবার, ক্রমাগত আক্রমণ করে নির্বাচিত মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সদস্যদের পদচ্যুত করতে চাইছে বিজেপি। এর আগে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) বিধায়ক পদ খারিজ নিয়ে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবার তাঁর ভাই শিবু সোরেনের ছোট পুত্র ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) বিধায়ক বসন্ত সোরেনের (Basant Soren) বিধায়ক পদ খারিজের বিষয়ে রাজ্যপালে রমেশ বেইসের কাছে সিদ্ধান্ত জানাতে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধেই সেই চিঠি পৌঁছেছে রাজ্যপালের কাছে।

জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ এর ৯এ ধারা অনুযায়ী, সরকারি পণ্য সরবরাহ বা কোনও কাজে ব্য়ক্তিগতভাবে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন না কোনও নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজের নামেই খনি ইজারা দিয়েছেন বলে অভিযোগ। সেই খনির মালিকানা রয়েছে তাঁর ভাই বিধায়ক বসন্ত সোরেন। কিন্তু নির্বাচনী হলফনামায় তা প্রকাশও করেননি বসন্ত। এই অভিযোগে বসন্তের বিধায়ক পদ খারিজের আবেদন জানান বিজেপি বিধায়করা। সেই বিষয়ে রমেশ বেইস নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছিলেন। ২৯ অগাস্ট শুনানি শেষ করে শুক্রবার সন্ধেয় রাজ্যপালকে নিজেদের মতামত জানিয়েছে কমিশন।

এই একই অভিযোগে হেমন্ত সোরেনের বিষয় নিয়ে নিজের সিদ্ধান্ত এখনও জানাননি ঝাড়খণ্ডের রাজ্যপাল। এখন বসন্তকে নিয়ে তাঁর কী পর্যবেক্ষণ সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...