Wednesday, June 24, 2026

দ্রাবিড়ের মধুচন্দ্রিমা শেষ হয়ে গিয়েছে, বললেন ভারতের প্রাক্তন নির্বাচক সাবা করিম

Date:

Share post:

ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মধুচন্দ্রিমা শেষ হয়ে গিয়েছে, এশিয়া কাপ (Asia Cup) থেকে ভারত (India) ছিটকে যাওয়ার পর এমনটাই বললেন ভারতের প্রাক্তন নির্বাচক সাবা করিম (Saba Karim)। গত টি-২০ বিশ্বকাপে ভারত ব‍্যর্থ হওয়ার পর, টিম ইন্ডিয়ার দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। এমনকি দলের নেতৃত্বেও বদল হয়। ভারতের নতুন অধিনায়ক হন রোহিত শর্মা। আর এই দুই কম্বিনেশনে এই প্রথম এশিয়া কাপের মতন বড় প্রতিযোগিতায় নেমেছিল দল। আর তাতেই ব্যর্থ রোহিত শর্মারা।

ভারতীয় দল এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পরে সংবাদমাধ্যমে সাবা করিম বলেন, “দ্রাবিড়ের মধুচন্দ্রিমা শেষ হয়ে গিয়েছে। আমি আশা করছি ও সেটা জানে। এতদিনে ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এখনও দল গুছিয়ে উঠতে পারেনি। দ্রাবিড়ের সামনে কঠিন সময়। আশা করছি ও নিজের কাজ করতে পারবে।”

দলকে আইসিসি ট্রফি এবং দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া মতন দেশগুলিতে টেস্ট সিরিজ জেতাতে না পারলে দ্রাবিড়কে সফল কোচ বলা যাবে না বলে মনে করছেন সাবা করিম। তিনি বলেন, “দ্রাবিড় জানে, ভারতের হয়ে সফল কোচ হতে গেলে আইসিসি ট্রফি জিততে হবে ওকে। তাছাড়া অস্ট্রেলিয়া, ইংল‍্যান্ডের মতন দেশগুলিতেও টেস্ট সিরিজ জিততে হবে। আমি একটা বা দু’টো টেস্ট নয়, সিরিজ জেতার কথা বলছি। তবেই ওকে সফল কোচ বলা হবে।”

আরও পড়ুন:একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অ্যারন ফিঞ্চ

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...