Saturday, April 4, 2026

TET 2022: পুজোর আগে টেট সম্ভব নয়, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

Share post:

দুর্গাপুজোর (Durga Puja) আগে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা সম্ভব নয়, জানিয়ে দিল শিক্ষা পর্ষদ (Primary Board of Education)। সুপ্রিম কোর্টের (Supreme court) নির্দেশ মেনে সেপ্টেম্বরের টেট (TET) পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে পুজোর পরেই যাতে এই পরীক্ষা নেওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপ করতে শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)।

দুর্গাপুজোর আগেই যাতে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য পরীক্ষা নেওয়া যায় সে ব্যাপারে আভাস মিলেছিল শিক্ষা পর্ষদের তরফ থেকে। কিন্তু শুক্রবার অ্যাডহক কমিটির প্রথম বৈঠকের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Pal) জানান, অ্যাডহক কমিটির মিটিংয়ে টেট পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে প্রাথমিক ভাবে আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেপ্টেম্বরের মধ্যে টেট নিতে হবে। কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না । এই ব্যাপারে আইনি পরামর্শ প্রয়োজন বলেও জানান তিনি। শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পরীক্ষা না হলেও নিয়োগ নিয়ে পুজোর আগেই পরীক্ষাগত পদ্ধতি শুরু করা হচ্ছে। পুজোর আগে না হলেও পুজোর পরে বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান পর্ষদ সভাপতি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...