Saturday, June 27, 2026

শতরানের পরই পাক-ভক্তকে বিশেষ উপহার বিরাটের

Date:

Share post:

এশিয়া কাপে (Asia Cup) আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে শতরান পেয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘদিন পর ব‍্যাটে বড় রান এসেছে ভারতের প্রাক্তন অধিনায়কের। এতে খুশি বিরাটের অসংখ্য অনুরাগী। খুশি পাকিস্তানের এক ভক্তও। এতটাই খুশি যে, যিনি কিনা ব‍্যাটের মধ‍্যে করিয়ে নিলেন বিরাটের সই। গত বৃহস্পতিবার ম্যাচের পর একটি ব্যাটে কোহলির সই সংগ্রহ করেছেন তিনি। তারপর সেই ভক্ত জানিয়েছেন কোটি টাকা দিলেও কোহলির সেই সই করা ব্যাট বিক্রি করবেন না তিনি। আজীবন নিজের কাছেই রেখে দেবেন ব্যাটটি।

এই নিয়ে সেই ভক্ত বলেন,” আমার হাতের এই ব্যাটটায় কোহলি ভাই সই করে দিয়েছেন। বলতে পারেন উনি আমাকে এটা উপহার দিয়েছেন। এত দিন পর শতরান করলেন তিনি। তারপর আমাকে ব্যাটে সই করে দিলেন। ভারত এখন আর আমিরশাহিতে খেলবে না। এবারের মতো শেষ ম্যাচ ছিল বিরাট ভাইয়ের। তাই নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে। আমি বিরাট ভাইকে শুধু একটা অনুরোধ করেছিলাম। হাসি মুখে আমার অনুরোধ রেখেছেন তিনি।”

এরপর তিনি আরও বলেন,” পাশেই একজন দাঁড়িয়ে ছিলেন। আমি তাঁকে চিনি না। কোহলি ভাইয়ের সই করে দেওয়ার পরেই ব্যাটটা উনি কিনতে চেয়েছিলেন। ৫ হাজার দিরহাম যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৮ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি ছিলেন তিনি। কিন্তু এই ব্যাটটা আমি বিক্রি করতে পারব না। কেউ যদি পাঁচ লাখ দিরহামও দেয় যা ভারতীয় মুদ্রায় ১ কোটি টাকা,  তাহলেও আমি এই ব্যাট বিক্রি করব না।”

আরও পড়ুন:ফিফা সভাপতি ইনফ‍্যান্টিনোর সঙ্গে সাক্ষাৎ এআইএফএফ সভাপতির

পাকিস্তানের এই ক্রিকেটপ্রেমী ক্রিকেট ব্যাটে ক্রিকেটারদের সই সংগ্রহ করে থাকেন। গত ন’বছর ধরে ক্রিকেটারদের সই সংগ্রহ করছেন তিনি। ইমরান খান, শাহিদ আফ্রিদি, বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিংদের সই করা ব্যাটও রয়েছে তাঁর সংগ্রহে।

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...