Saturday, June 27, 2026

শুভেন্দুর বিরুদ্ধে উত্তরপাড়া থানায় ‘মিথ্যা ভাষণের’ অভিযোগ দায়ের আচ্ছেলাল যাদবের

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adikari) বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করলেন কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব (Acchelal Yadav)। উত্তরপাড়ায় বিজেপির (BJP) একটি সভায় আচ্ছেলাল যাদবকে “চোর ও সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত” বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এই বক্তব্যের বিরুদ্ধেই উত্তরপাড়া (Uttarpara) থানায় অভিযোগ দায়ের করেন আচ্ছেলাল যাদব।

আচ্ছেলাল বলেন, রাজ্যের বিরোধী দলনেতা তাঁর বিরুদ্ধে যে কথা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও সম্মানহানিকর। রাজনীতিতে শুভেন্দু হয়তো তাঁকে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন। আর হুগলি জেলায় বিজেপির কোনও সংগঠন নেই। তাই বিজেপি কর্মীদের চাঙ্গা করতে শুভেন্দু বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বদনাম করার চেষ্টা করছেন বলে অভিযোগ কানাইপুর পঞ্চায়েত প্রধানের। হুঁশিয়ারি দিয়ে আচ্ছেলাল বলেন, শুভেন্দু তাঁর বিরুদ্ধে বিজেপির সভায় যে কথা গুলি বলেছেন তা প্রমাণ করতে হবে। না হলে আগামী দিনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারিও দেন আচ্ছেলাল যাদব।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...