Monday, April 6, 2026

গরু পাচার কাণ্ড, শুভেন্দু সম্পর্কে জানতে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে চিঠি সিআইডির

Date:

Share post:

তিন বছর আগের একটি মামলার সূত্র ধরে মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছ থেকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সম্পর্কে বেশ কিছু তথ্য চেয়ে চিঠি দিল সিআইডি। ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ১৯ নভেম্বর পর্যন্ত শুভেন্দু যত বার মুর্শিদাবাদে গিয়েছেন, প্রতি বার তাঁর নিরাপত্তার জন্য যে এসকর্ট দেওয়া হয়েছিল, তার বিস্তারিত তথ্য সিআইডি চেয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছ থেকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সম্পর্কে বেশ কিছু তথ্য চেয়ে চিঠি দিল সিআইডি। জেনারুলের বাড়ি মুর্শিদাবাদেই। ধৃতদের দু’জনের বিরুদ্ধেই গরু পাচারের অভিযোগ রয়েছে।

এই গোটা সময়টাই শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন। মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষকও ছিলেন। শুভেন্দু এই ঘটনার পরে শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‘এখন সিআইডিকে দিয়ে মুর্শিদাবাদ জেলায় আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’’

বহরমপুর-মুর্শিদাবাদ জেলা তৃণমূলের বর্তমান চেয়ারম্যান সাংসদ আবু তাহের খানেরও বক্তব্য, ‘‘তৃণমূলের হয়ে মুর্শিদাবাদের দায়িত্ব পাওয়ার পরে শুভেন্দুবাবু বরং একাধিক অন্যায় করেছেন। তাই তাঁর মুখে এ সব মানায় না।’’ তবে এ প্রসঙ্গে মুর্শিদাবাদের বর্তমান পুলিশ সুপার কে শবরী রাজকুমার কোনও মন্তব্য করতে চাননি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...