Friday, June 26, 2026

কাতার ফুটবল সংস্থার প্রেসিডেন্ট শেখ হামাদ বিন খালিফার সঙ্গে দেখা করলেন কল‍্যাণ চৌবে

Date:

Share post:

শুক্রবারই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ‍্যান্টিনোর সঙ্গে দেখা করেছেন এআইএফএফ সভাপতি কল‍্যাণ চৌবে। আর রবিবার কাতার ফুটবল সংস্থার প্রেসিডেন্ট শেখ হামাদ বিন খালিফা এবং সচিব মনসুর আল আনসারির সঙ্গে দেখা করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি। এদিন দোহায় কাতার ফুটবল সংস্থার অফিসেই সে দেশের ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কল্যাণ চৌবে ও এআইএফএফ সচিব শাজি প্রভাকরণ। কাতার ফুটবল সংস্থার সঙ্গে মউ চুক্তি করতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন, এমনটাই জানা যাচ্ছে এআইএফএফ-এর পক্ষ থেকে।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামাদ বিন খালিফা, সচিব মনসুর আল-আনসারি ও অন্যান্য শীর্ষকর্তাদের সঙ্গে রবিবার কাতার ফুটবলের অফিসে আলোচনা করেন কল্যাণ-শাজি। এবং সেখানে ভারত ও কাতার উভয় দেশের ফুটবলের উন্নয়নের বিষয়ে বিশেষ কৌশলগত উপায়ে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা করেন তারা।

এই নিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, “কাতার ফুটবল সংস্থার প্রেসিডেন্টকে ধন্যবাদ তাঁর মূল্যবান সময় দেওয়ার জন্য। ভারত এবং কাতারের মধ্যে ফুটবলের সমন্বয়ের জন্য ইতিবাচক আলোচনা হয়। আমি নিশ্চিত দুই দেশের ফুটবলকে তা এগিয়ে নিয়ে যাবে।”

আরও পড়ুন:এশিয়া কাপে ভারতের ব‍্যর্থতার জন‍্য দ্রাবিড় এবং রোহিত শর্মাকে দায়ী করলেন দিলীপ বেঙ্গসরকার

গত সপ্তাহে দোহায় গিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি ও সচিব। গত শুক্রবার ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ‍্যান্টিনোর সঙ্গে আলোচনা করেন কল্যাণ-শাজি। এবং ভারতীয় ফুটবলের উন্নয়নের বিষয়ে আলোচনা করেন তারা।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...