Saturday, April 4, 2026

২টি গাড়িতে চড়ে অপহরণ! জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি সত্যেন্দ্রর

Date:

Share post:

বাগুইআটির (Baguiati Case) কাণ্ডে ধৃত সত্যেন্দ্র চৌধুরী (Satyendra Choudhury) জেরায় খু*নের কথা স্বীকার করেছে বলে দাবি সিআইডির (CID)। তবে ঠিক কী কারণে খুন সে বিষয়ে এখনও ধন্দে তদন্তকারীরা (Investigation Team)। সূত্রের খবর, জেরায় সত্যেন্দ্র বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। তার মধ্যে কোনটি খুনের মূল কারণ তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এরই মধ্যে সিআইডি জেরার মুখে বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্তর মুখ থেকে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। সিআইডি সূত্রে খবর, সতেন্দ্র জানিয়েছে ঘটনার দিন একটি নয়, দুটি গাড়িতে চড়ে অভিযুক্তরা এসেছিল। যে গাড়িটি সিআইডি আধিকারিকরা আটক করেছেন সেটি ছাড়া আরও একটি গাড়ি ভাড়া করা হয়েছিল বলে স্বীকার করেছে সত্যেন্দ্র। এরপরই গাড়ির চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

জেরায় সত্যেন্দ্র রাজ্য তদন্তকারী আধিকারিকদের কাছে স্বীকার করেন, তিনি সহ মোট ৩ জন অতনু ও অভিষেককে প্রথম গাড়ি করে নিয়ে আসেন। কিন্তু কিছুটা যাওয়ার পর দুজন অভিযুক্ত সত্যেন্দ্র ও অতনুদের গাড়িতে উঠে পড়ে। এরপর দ্বিতীয় গাড়ির চালক সহ গাড়ি গন্তব্যে রওনা দেয়। সিআইডির হাতে ইতিমধ্যে দ্বিতীয় গাড়ি চালকের মোবাইল নম্বর এসেছে। তারপরই মোবাইল ট্র্যাক করে ড্রাইভারের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলেই খু*নের রহস্য আরও পরিষ্কার হবে বলে ধারণা তদন্তকারী আধিকারিকদের। সিআইডি আধিকারিকরা জানিয়েছেন এক জায়গা থেকেই দুটি গাড়ি ভাড়া নেয় সত্যেন্দ্র।

সত্যেন্দ্র জেরায় জানিয়েছে, দ্বিতীয় গাড়ি থেকে প্রথম গাড়িতে বাকি অভিযুক্তরা আসতেই অতনু ও অভিষেককে গলায় দড়ি পেঁচিয়ে খু*ন করা হয়। তবে সত্যেন্দ্র গোয়েন্দাদের কাছে একাধিক বিষয় খোলসা করছেন না বলে মত সিআইডি আধিকারিকদের। আর সেই কারণেই খুনের উদ্দেশ্য এখনও গোয়েন্দাদের কাছে অধরা। তাই দফায় দফায় তাঁকে জেরা করে ঘটনারা কিনারা করতে তৎপর তদন্তকারীরা।

আরও পড়ুন- বাস কেনায় টেন্ডার-দুর্নীতি! আপ সরকারের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিল্লির উপরাজ্যপালের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...