Friday, June 26, 2026

‘কর্তব্যধানীতে চেপে শিয়ালদহ যাবেন বিজেপি প্রধান’, সুকান্তকে খোঁচা মহুয়ার

Date:

Share post:

দিল্লির রাজপথের নাম বদল করে নাম দেওয়া হয়েছে কর্তব্য পথ। কোটিও টাকা ব্যয়ে মোদির স্বপ্নের সেন্ট্রাল ভিস্তাতে যেতে গেলে এই পথ দিয়েই যেতে হবে।মোদির এই রাজপথের নাম পরিবর্তন নিয়ে টুইটারে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটে তিনি লেখেন,  এবার থেকে কী প্রত্যেকটি ‘রাজ’ শব্দই ‘কর্তব্য’ দিয়ে পরিবর্তিত করা হবে?

আরও পড়ুন:ফের সেরার সেরা বাংলা, পড়ুয়া-শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

টুইটে রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে খোঁচা দিয়ে তিনি লেখেন, “এবার থেকে নতুন বিজেপি প্রধান (সুকান্ত মজুমদার) কর্তব্যধানী এক্সপ্রেসে চেপে শিয়ালদায় যাবেন  কর্তব্য কচুরি খেতে  খেতে। তারপর তিনি মিষ্টি কর্তব্যভোগ খাবেন। ইয়াম্মি!”

এর আগে যেদিন নতুন সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন অবধি নতুন রাস্তার উদ্বোধন করা হয়। সেইদিনও নাম পরিবর্তন করা নিয়ে মহুয়া মৈত্র টুইট করে লেখেন, “এবার কি সমস্ত রাজভবনের নাম পরিবর্তন করে কর্তব্য ভবন করে দেওয়া হবে? আমার বিশ্বাস রাজপথের নাম কর্তব্য পথ করেছেন। আশা করছি এবার ওনারা (বিজেপি) নতুন প্রধানমন্ত্রী ভবনের নামও কিংকর্তব্য়বিমূঢ় মঠ করে দেবেন”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...