Saturday, April 4, 2026

বাণিজ্য সংস্থাকে সহযোগিতা করুন: হাইকোর্ট

Date:

Share post:

বাণিজ্য সংস্থার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করল আদালত। সোমবার একটি জালিয়াতি মামলায় হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা পুলিশকে বললেন, কর্পোরেটকে ঠিকমতো সাহায্য না করলে তারা রাজ্য ছেড়ে চলে যাবে। রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাবেন না। এটা মাথায় রাখুন।

জালিয়াতির ঘটনাটি কী? ২০২০তে ফুলবাগান থানায় একটি সংস্থার পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, জীবনবিমা করানোর নামে দু’দফায় ৮০ লক্ষ টাকার ভুয়ো চেক দিয়ে তুলে নেওয়া হয়েছে কমিশন। কিন্তু চেকের সই পরীক্ষা না করেই ফাইনাল রিপোর্ট দিয়ে সেই মামলা ক্লোজ করে দিয়েছে ফুলবাগান থানা। এর বিচার চাইতেই হাইকোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি। মামলা ক্লোজ করার সিদ্ধান্ত খারিজ করে দেন বিচারপতি। জানান, প্রয়োজনে এই মামলা হাতে নিতে পারে লালবাজার।

আরও পড়ুন- দিঘা-নবান্ন “শুভেন্দু এক্সপ্রেস”! রেল এখন বিজেপির পৈতৃক সম্পত্তি?


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...