Friday, March 20, 2026

মানবিকতাই আসল ধর্ম, পাকিস্তানে বানভাসীদের জন্য খুলে দেওয়া হল হিন্দু মন্দির

Date:

Share post:

পাকিস্তানের(Pakistan) মাটিতে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে সংখ্যালঘু অত্যাচার। তবে মানবিকতাই যে আসল ধর্ম তারই প্রমাণ মিলল এবার। ভয়াবহ বন্যায় বিধ্বস্ত পাকিস্তানে সব রকম ধর্মীয় ভেদাভেদ দূরে সরিয়ে বানভাসীদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের(Temple) দরজা। ঘটনাটি ঘটেছে করাচি জেলার জালাল খান গ্রাম। এই গ্রামের অন্তত ২০০ থেকে ৩০০ মানুষ বন্যায় আশ্রয়হীন হয়ে পড়েছেন। তাঁদের অধিকাংশই মুসলিম(Muslim)। এই দুঃসময়ে তাঁদের জন্য দুয়ার খুলে দিয়েছে স্থানীয় মাধোদাস মন্দির। তাঁদের দু’বেলা খাবার তুলে দিচ্ছে স্থানীয় হিন্দু পরিবারগুলি।

পাকিস্তানের ইংরেজি সংবাদ মাধ্যম ‘দ্য ডন’ সূত্রে খবর, গ্রামের ২০০ থেকে ৩০০ জনকে নিয়মিত খাবার দিচ্ছে কয়েকটি হিন্দু পরিবার। মাধোদাস মন্দির দেখাশোনার দায়িত্বে থাকা রতন কুমার বলেন, মন্দিরে প্রায় ১০০টি ঘর রয়েছে। প্রতি বছর সিন্ধু ও বালুচিস্তান প্রদেশ থেকে প্রচুর পুণ্যার্থী মন্দিরে আসেন। এখন মন্দিরের বেশিরভাগ বন্যাদুর্গতদের জন্য খুলে দেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে প্রবল বৃষ্টির জেরে মন্দিরের বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিক কাঠামো এখনো সুরক্ষিত। সেখানেই ২০০ থেকে ৩০০ জন বন্যা দুর্গত এবং তাদের গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। মন্দিরে আশ্রয় নেওয়া এক ব্যক্তি জানান, শুরুতে হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে ত্রান দেওয়া হচ্ছিল এখন অবশ্য মন্দির কর্তৃপক্ষই তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন এবং মন্দিরের মধ্যেই একটি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...