Tuesday, February 3, 2026

জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি

Date:

Share post:

জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের ( India Team) ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy)। কর্ণাটকের ক্রিকেটার অর্জুন হোয়েসালার (Arjun Hoysala) সঙ্গে বাগদান সেরে ফেললেন তিনি। রবিবার সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় ছাড়েন অর্জুন। সেখানে তাঁর আর বেদার ছবি পোস্ট করে জানিয়েছেন যে, আঁংটি দিয়ে বেদাকে বিশেষ প্রস্তাব দিয়েছি, বেদাও উত্তরে হ্যাঁ বলেছেন।

অর্জুন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ি উপত্যকায় বেদার সামনে হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করছেন তিনি। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘এবং, ও হ্যাঁ বলেছে।”

 

View this post on Instagram

 

A post shared by Arjun Hoysala (@arjunhoysala)

অর্জুন সেই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নতুন জীবনে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন সকলে। পরে বেদাও জানিয়েছেন, অর্জুনকে খুব তাড়াতাড়িই বিয়ে করতে চলেছেন তিনি।

২০২০ সালে শেষবার ভারতীয় দলের জার্সি পড়ে খেলতে দেখা গিয়েছিল বেদাকে। এখনও পর্যন্ত ভারতের হয়ে ৪৮টি এক দিনের ম্যাচ এবং ৭৬টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে, অর্জুন কর্নাটকের হয়ে রঞ্জিট্রফি খেলেছেন। একই রাজ্যের হয়ে খেলেন দুজনে।

আরও পড়ুন:বিরাট কোহলিকে টপকে গেলেন মহম্মদ রিজওয়ান

 

spot_img

Related articles

SIR বিরোধিতায় বড় কর্মসূচির পথে তৃণমূল! মঙ্গলের দুপুরে বঙ্গভবনে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর 

বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ আঁতাতে তৈরি SIR বিরোধিতায় দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার...

আজ ইডি-আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি 

আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনায় (ED raid in ipac office) মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। গত...

আজ থেকে চলতি বিধানসভার শেষ অধিবেশন, অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য তৈরি রাজ্য

মঙ্গলবার থেকে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে অন্তর্বর্তীকালীন বাজেট (Interim Budget)পেশ...

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল মেষ: দূর প্রান্ত বা বিদেশে...