Thursday, June 18, 2026

অপারেশন টেবিলে শুয়ে রোগী, গাড়ি থেকে নেমে ৩ কিলোমিটার দৌড় চিকিৎসকের

Date:

Share post:

সময় (Time) ও জীবনের (Life) মূল্য অপরিসীম। বিশেষ করে যে কোনও চিকিৎসকের (Doctor) ক্ষেত্রে শব্দ দুটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষ বাঁচানোর ক্ষমতা তাঁদেরই অভিজ্ঞ হাতে। তবে সম্প্রতি চরম পেশাদারিত্বের (Professionalism) নজির গড়লেন বেঙ্গালুরুর এক চিকিৎসক। রোগী (Patient) অপারেশন টেবিলে (Operation Table) শুয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। সকাল থেকে বন্ধ নাওয়া-খাওয়া। হাসপাতালে পৌঁছেই তাঁকে রোগীর গল ব্লাডারের স্টোন (Gallbladder Stone) অপারেশন করতে হবে। তাই কোনওমতে সময় নষ্ট না করে ব্যস্ততম রাস্তার মাঝপথে গাড়ি থেকে নেমে ৩ কিলোমিটার রাস্তা দৌড়ে হাসপাতালে পৌঁছলেন চিকিৎসক।

চিকিৎসক গোবিন্দ নন্দকুমার (Govind Nandkumar) বেঙ্গালুরুর সারজাপুর এলাকার মণিপল হাসপাতালের (Manipal Hospital) সার্জেন (Surgeon)। আর পাঁচটা দিনের মতো সেদিনও নির্দিষ্ট সময়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি। হাসপাতাল থেকে তাঁর গাড়ি যখন মিনিট দশেক দূরে তিনি দেখেন রাস্তায় প্রবল যানজট। প্রবল বৃষ্টির জেরে রাস্তায় জমা জলে যানজট তৈরি হয়। সরজাপুর-মারাঠাহাল্লি (Sarjapur Marathahalli Road) রাস্তায় যানজটে আটকে পড়ে চিকিৎসকের গাড়ি। এরপরই গুগলে সার্চ করে চিকিৎসক জানতে পারেন রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছতে তাঁর আরও ৪৫ মিনিট সময় লেগে যাবে। এই মুহূর্তে গাড়িতে বসে অপেক্ষা করলে রোগীর প্রাণসংশয় হতে পারে। আর সেকারণেই রাস্তার জমা জল পেরিয়ে দৌড়ে হাসপাতালে পৌঁছনোর সিদ্ধান্ত নেন চিকিৎসক। আর যেমন ভাবনা তেমন কাজ। চালককে গাড়ি নিয়ে আসতে বলে তিনি সবকিছু ভুলে হাসপাতালের উদ্দেশে দৌড় শুরু করেন। চিকিৎসকের এমন মানবিকতায় প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা।

চিকিৎসক জানিয়েছেন গত ৩০ অগাস্ট আমি সারজাপুরের মণিপাল হাসপাতালে যাচ্ছিলাম। সেই সময়ই তীব্র যানজটে আটকে পড়ি। এদিকে সকাল ১০ টায় একটি অস্ত্রোপচারের (Operation) সময় নির্ধারিত ছিল। কিন্তু যানজট পেরিয়ে হাসপাতালে পৌঁছতে আরও ৪৫ মিনিট সময় লেগে যেত। রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে নির্দিষ্ট সময়ে অস্ত্রোপচার করতেই হত। তাই আমাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়। সেকারণেই গাড়ি থেকে নেমে ৩ কিলোমিটার রাস্তা দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নি। সময়মতো রোগীর অস্ত্রোপচারও করতে পেরেছি। চিকিৎসক গোবিন্দ জানান, তিনি প্রতিদিনই নিয়ম করে জিম করেন তাই তাঁর দৌড়তে কোনও সমস্যা হয়নি।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...