Thursday, June 18, 2026

স্বস্তি সুবোধের, দিনে ৩ ঘণ্টার বেশি জেরা নয়: নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

আপাতত স্বস্তি বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর (Subadh Adhikari)। তাঁকে তলব করে দিনে ৩ ঘণ্টার বেশি জেরা করতে পারবে না CBI। সোমবার, এই স্বস্তি সুবোধের, দিনে ৩ ঘণ্টার বেশি জেরা নয়: নির্দেশ হাই কোর্টের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সুবোধকে তলব করলে আগে থেকে নোটিশ দিতে হবে সিবিআইকে। হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে, সুবোধকে সাক্ষী হিসেবে তলব করলে ৭২ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে সিবিআইকে। অভিযুক্ত হিসেবে তলব করলে ১০ দিন আগে নোটিশ দিতে হবে । এই সময়ের মধ্যে তাঁকে গ্রেফতার করা যাবে না। পাশাপাশি, ২৮ সেপ্টেম্বরের মধ্যে সুবোধকে সিবিআইয়ের কাছে সমস্ত নথি জমা দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

এর আগে চিটফান্ড মামলায় সিবিআই বীজপুরের বিধায়ককে ২বার তলব করে। তবে, ২বারই হাজিরা এড়িয়েছেন তিনি। তলবের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুবোধ। সেই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

সুবোধের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এর আগে মদন মিত্র বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তলব করে ৮-৯ঘণ্টা জেরার পর গ্রেফতার করে সিবিআই। এ ক্ষেত্রে তা হবে না বলেই মনে করছেন তাঁরা।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...