Saturday, April 4, 2026

জেলবন্দি বিধায়ক পার্থর জন্য এখন থেকে বিধানসভায় বরাদ্দ ২৭২ নম্বর আসন

Date:

Share post:

পুজোর আগে আগামী বুধবার থেকে ফের বসতে চলেছে রাজ্য বিধানসভার “স্বল্পকালীন” অধিবেশন। যা মহালয়ার আগেরদিন পর্যন্ত চলবে। এই অধিবেশনে দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বরাদ্দ হয়েছে বিধানসভার ২৭২ নম্বর আসনটি। কারণ, বিচারাধীন বন্দি পার্থ চট্টোপাধ্যায় এখনও বিধায়ক পদ ছাড়েননি। তিনি নিয়ম অনুসারে তাঁর জন্য একটি আসন বরাদ্দ করতে হবে।

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার রদবদলের পর বিধানসভায় বিধায়কদের আসন বিন্যাস জরুরি হয়ে পড়ে। যাঁরা নতুন মন্ত্রী হয়েছেন তাঁদের ট্রেজারি বেঞ্চে নিয়ে আসা হয়েছে, আর যাঁদের মন্ত্রিত্ব চলে গিয়েছে তাঁদেরকে প্রাক্তন মন্ত্রীদের জন্য বরাদ্দ ট্রেজারি বেঞ্চের পাশের ব্লকে জায়গা দেওয়া হয়েছে।
বর্তমানে মন্ত্রিসভা ও দলের কোনও পদে না থাকলেও, এখনও বিধানসভার সদস্য পার্থ। আর যেহেতু তিনি প্রাক্তন মন্ত্রী, তাই মন্ত্রিসভার সদস্যরা যে ট্রেজারি বেঞ্চে বসেন, তার পাশের ব্লকেই পার্থর বসার আসন বরাদ্দ করা হয়েছে।

প্রসঙ্গত, এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই পার্থ চট্টোপাধ্যায় বসতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনে। বিধানসভার মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ ৩০০ নম্বর আসন। নিয়মানুযায়ী, তাঁর পাশের আসনটি ফাঁকা থাকে। সেই ফাঁকা আসনের পাশেরটিতেই বসতেন পার্থ।

আরও পড়ুন- বিজেপির নবান্ন অভিযানের খরচ প্রায় ১২ কোটি: কাঞ্চনমূল্যে কর্মসূচি সফল করার উদ্যোগ!

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...