Saturday, March 21, 2026

ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে থাকতে দিতে হবে ঘণ্টা পিছু টাকা, ঘোষণা রেলের

Date:

Share post:

ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে আছেন ঘণ্টার পর ঘণ্টা।বসতেই পারেন, কিন্তু তার জন্য দিতে হবে ঘণ্টা পিছু ৩০ টাকা। সম্প্রতি রেল জোনগুলিতে এরকমই কিছু নির্দেশ দিয়েছেন রেলবোর্ডের যুগ্ম নির্দেশক আশুতোষ মিত্র।তিনি জানিয়েছেন, স্টেশনগুলিতে দ্বিতীয় শ্রেণীর প্রতিক্ষালয়গুলি এবার বেসরকারি- সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, বাতানুকূলহীন প্রতিক্ষালয়ে অপেক্ষা করতে ঘণ্টায় দিতে হবে ৩০ টাকা। সেইসঙ্গে স্টেশনের খোলা জায়গাতেও ট্রেনের অপেক্ষা করতে পারবেন না যাত্রীরা। ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে স্টেশনে ঢোকার অনুমতি পাবেন সকলে। এমনিতে কয়েক বছর আগে উচ্চ শ্রেণীর যাত্রীদের জন্য যে বাতানুকূল প্রতিক্ষালয়গুলি ছিল, সেখান থেকে টাকা নেওয়া শুরু হয়। ঘণ্টায় দশ টাকা করে নেওয়া হয়। এতকাল ধরে বাতানুকূল বিহীন প্রতিক্ষালয়গুলি বিনা পয়সায় যাত্রীরা ব্যবহার করতেন। কিন্তু এবার সেখানেও লাগবে টাকা।
কী বলা হয়েছে নতুন নিয়মে ? নির্দেশিকা অনুযায়ী, যাত্রীরা ট্রেন ছাড়ার তিন ঘণ্টা আগে প্রতিক্ষালয়ে আসতে পারবেন এবং অপেক্ষা করতে পারবেন। কিন্তু সেটা অবশ্যই ৩০ টাকা দিয়ে। এদিকে নতুন নিয়ম নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে রেলের অন্দরে। আগামী কয়েকদিনের মধ্যেই এই নিয়ম চালু করা হবে বলে জানিয়েছে রেল।

আরও পড়ুন- নিলামে নরেন্দ্র মোদির উপহার সামগ্রী, নমামি গঙ্গা প্রকল্পে যাবে বিক্রির টাকা
পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘এই সিদ্ধান্তে যাত্রীদের ওপর চাপ পড়বে নিশ্চিত। তবে ঝামেলা এড়াতে এবং খরচ বাঁচাতে এর থেকে ভালো উপায় আর কিছুই নেই। এখন স্লিপারের যাত্রীদের অপেক্ষার খরচ না নেওয়া হলেও, ওই প্রতিক্ষালয়ের সব দায়িত্ব সামলায় বেসরকারি সংস্থা’। নতুন নিয়মের পর বাতানুকূল প্রতিক্ষালয়ের ভাড়া ১০ টাকা থেকে ৫০ হবে বলে জানিয়েছেন রেলকর্তারা। একে একে সব পরিষেবা বেসরকারি সংস্থার হাতে যাবে। তাতে খরচ বাঁচবে রেলের।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...