Sunday, June 14, 2026

শ্রীরামপুরের কাটা গলাপোলের কাছে চলল গুলি, অল্পের জন্যে বাঁচলেন পুরসভার অস্থায়ী কর্মী

Date:

Share post:

শ্রীরামপুরের কাটা গলাপোলের কাছে শুটআউট। অল্পের জন্যে প্রাণ বাঁচলেন পুরসভার অস্থায়ী কর্মী। রবিবার, কাজ সেরে কাটা গলাপোল দিয়ে প্রভাসনগরে নিজের বাড়ি ফিরছিলেন শ্রীরামপুর (Shrirampur) পুরসভার অস্থায়ী কর্মী অনিল চৌধুরী (Anil Chowdhury)। অভিযোগ, সেই সময় অপূর্ব বাগ (Apurba Bag) নামে এক দুষ্কৃতী বাইকে করে গিয়ে তাঁর পথ আটকায়। রিভলবার অনিলের কোমরে ঠেকায় এবং গুলি চালায় কিন্তু সৌভাগ্যবশত গুলিটি রিভলবার থেকে বেরোয়নি। ফলে প্রাণে বেঁচে যান অনিল। এরপর অনিল নিজেকে বাঁচাতে অপূর্বর হাতে জোরে টানাটানি করলে অপূর্বর হাত থেকে রিভলবারটি পড়ে যায়। আক্রান্তের চিৎকারে এলাকার মানুষ বেরিয়ে অপূর্বকে ধরে ফেলে।

অভিযোগ পেয়ে অপূর্বকে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্যপবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন কাউন্সিলর পিন্টু নাগ ও সন্তোষকুমার সিং।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...