Sunday, June 14, 2026

বাগুইআটিতে খুন হওয়া কিশোর ড্রাগের নেশা করত! বিস্ফোরক দাবি সৌগতর

Date:

Share post:

বাগুইআটিতে জোড়া খুন কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। দশম শ্রেণির দুই প্রথমে ছাত্রের অপহরণ ও তারপর খুনের ঘটনায় এখন পুলিশের জালে অপরাধীরা। তারই মাঝে কিছুটা বিস্ফোরক মন্তব্য করে বসলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা দমদমের সাংসদ সৌগত রায়।

বরাহনগর পুরসভার ছাত্রছাত্রীদের এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সৌগতবাবু। সেখানেই ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সচেতন করে তিনি বলেন, বাগুইআটিতে যে দুই ছাত্র খুন হয়েছিল, তাদের মধ্যে একজন ড্রাগের নেশা করত। অপরাধীদের ধিক্কার জানিয়েও বর্ষীয়ান সাংসদ বলেন, “একটা বাচ্চা ছেলে বাইক কেনার জন্য ৫০ হাজার টাকা পায় কোথা থেকে? ওদের বাড়ি গিয়েছিলাম। বাবা-মা দুঃখ করছে। খুনিদের ধরা হয়েছে। একটা ছেলে, ১৬ বছর বয়স। সে N10 ট্যাবলেট খেত। বাইক কেনার জন্য কীভাবে পঞ্চাশ হাজার টাকা! আমি হলে তো ছেলেকে দিতে পারতাম না। ছেলেরা ভুল পথে যাচ্ছে। আমরা চাইছি যেসব ছেলে বিপথে যাচ্ছে তারা সমাজের মূল স্রোতে ফিরে আসুক। ছেলেরা এমন কিছু না করুক যাতে তাদের বাবা-মাকে লজ্জায় পড়তে হয়।”

উল্লেখ্য, গত ২২ আগস্ট নিখোঁজ হয়ে যায় বাগুইআটির দুই স্কুল পড়ুয়া অতনু দে ও অভিষেক নস্কর। দু’জনেই বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। সম্পর্কে তারা তুতো ভাই। ২৪ অগস্ট বাগুইআটি থানায় অভিযোগ করে পরিবার। তার পরেই তদন্ত শুরু করে পুলিস। প্রায় ১১ দিন পর বসিরহাটের মর্গে পাওয়া গেল দুই ছাত্রের নিথর দেহ।

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...