Monday, April 27, 2026

নিলামে নরেন্দ্র মোদির উপহার সামগ্রী, নমামি গঙ্গা প্রকল্পে যাবে বিক্রির টাকা

Date:

Share post:

প্রধানমন্ত্রী(Prime Minister) থাকাকালীন এতদিনে যে সমস্ত উপহার নরেন্দ্র মোদি(Narendra Modi) পেয়েছেন সেই সমস্ত উপহার এবার নিলামে বিক্রির সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই নিলাম। রাজনীতিবিদ ক্রীড়াবিদ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তরফে প্রধানমন্ত্রীকে দেওয়া উপহার সামগ্রী বিক্রি হবে নিলামে। এখান থেকে যা আয় হবে সেটা ব্যবহার করা হবে নমামি গঙ্গা প্রকল্পে(Namami Ganga project)।

জানা গিয়েছে, অনলাইনে সম্পন্ন হবে এই নিলাম প্রক্রিয়া। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের মহাপরিচালক অদ্বৈত গাদানায়েক জানিয়েছেন,
https://pmmementos.gov.in/#/
-এর মাধ্যমে নিলাম প্রক্রিয়াটি পরিচালনা করা হবে। নিলাম প্রক্রিয়া শেষ হবে ২ অক্টোবর। তিনি জানান, সাধারণ মানুষ, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া উপহার নিলাম করা হবে। এক-একটি জিনিসের নিলামের মূল্য ১০০ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। তালিকায় রয়েছে বিজেপির মুখ্যমন্ত্রীদের দেওয়া বহু উপহার। যেমন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেওয়া রানি কমলাপতির মূর্তি, যোগী আদিত্যনাথের দেওয়া হনুমান মূর্তি, এনসিপি নেতা অজিত পাওয়ারের দেওয়া কোলাপুরের দেবী মহালক্ষ্মীর মূর্তি সহ আরো বহু কিছু।

এবারের নিলামটি প্রধানমন্ত্রী মোদির উপহার নিলামের ক্ষেত্রে চতুর্থতম। এবারের নিলামে টি শার্চ, বক্সিং গ্লাভস, জ্যাভলিন এবং পদক জয়ী খেলোয়াড়দের সই করা ক্রীড়া সরঞ্জাম। এছাড়াও রয়েছে চিত্রকর্ম, ভাস্কর্য, হস্তশিল্প এবং লোকশিল্পের নানা নিদর্শন। রয়েছে ঐতিহ্যবাহী বস্ত্র, শাল, হেড গিয়ার, তলোয়ার। নিলাম হতে যাওয়া উপহার সামগ্রির তালিকায় রয়েছে অযোধ্যার রাম মন্দির, বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরের প্রতিলিপিও।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...