Thursday, June 25, 2026

রাষ্ট্রসঙ্ঘের তিন মহিলা কর্মীকে আটক করলো তালিবান

Date:

Share post:

আফগানিস্তানের(Afghanistan) মাটিতে ফের তালিবানরাজ শুরু হওয়ার পর খর্ব হতে শুরু করেছে সেখানকার নারী স্বাধীনতা। এবার প্রকাশ্যে এলো আফগানিস্তানে রাষ্ট্রসঙ্ঘের(United nation) তিন মহিলা কর্মীকে আটক করেছে তালিবানরা(Taliban)। বাধা দেওয়া হচ্ছে তাদের কাজে আসতেও। জেরা করার অজুহাতে তাদেরকে আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের তরফেই এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে যদিও তা অস্বীকার করেছে তালিবান গোষ্ঠী।

আফগানিস্তানে (Afghanistan) নিযুক্ত রাষ্ট্রসংঘের বিশেষ মিশনের বিবৃতিতে বলা হয়েছে, “জেরা করার জন্য তিন আফগান মহিলাকে আটকে রেখেছে তালিবান। আফগানিস্তানে যেভাবে মহিলাদের ভয় দেখিয়ে কাজ করতে বাধ্য করা হচ্ছে, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রসংঘের হয়ে যতজন আফগানিস্তানে কাজ করছে, সকলকে যথাযথ নিরাপত্তা দিতে হবে। বেশ কিছুদিন ধরেই রাষ্ট্রসংঘের মহিলা কর্মীদের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে তালিবান।” তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে তালিবানের তরফে বলা হয়েছে, “আসলে আফগান মহিলাদের একটি জমায়েত হবে বলে মনে করেছিলেন রাষ্ট্রসংঘের (United Nations) কর্মীরা। কিন্তু তাঁরা বুঝতে পারেন, কেবলমাত্র রাষ্ট্রসংঘের কর্মীরাই ওই জমায়েতে থাকবেন। সেই জন্যই মিছিল ছেড়ে যে যার মতো বাড়ি চলে গিয়েছেন।”

অন্যদিকে, আফগানিস্তানে মহিলাদের অধিকার ফেরানোর লক্ষ্যে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হলেন সেদেশের মহিলারা। রাষ্ট্রসংঘে একটি চিঠি লিখে তাঁরা জানিয়েছেন, দেশের সমস্ত ক্ষেত্র থেকেই তাঁদের কার্যত মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে তালিবান। সেই সঙ্গে দেশের কোনও ব্যক্তিরই মানবাধিকার সুরক্ষিত নয়। তাই সাধারণ মানুষকে রক্ষা করতে অবিলম্বে আন্তর্জাতিক মহলকে সক্রিয় ভূমিকা নিতে হবে। এই মর্মেই চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রসংঘের কাছে। সম্প্রতি এ বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের মুখোমুখি হয়ে মহিলা আফগান সাংবাদিক মাহবুবা সিরাজ বলেন, “একটি গোষ্ঠীর দয়ার উপরে নির্ভর করছে আফগান মহিলাদের ভবিষ্যৎ। আমাদের দেশে মহিলাদের কোনও ভূমিকা নেই। কার্যত মুছে দেওয়া হচ্ছে আমাদের।”

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...