Sunday, June 28, 2026

শর্তসাপেক্ষে পুজো অনুদানে অনুমতি হাই কোর্টের, একনজরে ৬ টি শর্ত

Date:

Share post:

শর্তসাপেক্ষে পুজো অনুদান মামলায় রাজ্য সরকারের সিদ্ধান্তই বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ৬টি শর্তে পুজো (Pujo) অনুদানে অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

একনজরে ৬ টি শর্ত-

১) কলকাতা হাই কোর্টের আগের নির্দেশ মেনেই অনুদান দিতে হবে।

২) যে পুজো কমিটি বা ক্লাব গত বছরের অনুদানের টাকা ব্যবহারের ইউটিলাইজেশন তথ্য পেশ করেছে তারাই অনুদান পাবে।

৩) পুজো অনুদানের টাকা জনগণের হিতার্থে ব্যবহারের করতে হবে।

৪) চলতি বছরের ৬ সেপ্টেম্বর রাজ্যের নির্দেশিকা অনুযায়ী উল্লেখিত ক্লাব বা পুজো কমিটিগুলিই শুধুমাত্র অনুদান পাওয়ার যোগ্য।

৫) এ বছর পুজো অনুদান ব্যবহারের শংসাপত্র ১৫ নভেম্বর মধ্যে (মহকুমাশাসক কার্যালয় এবং কলকাতার ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া আধিকারিকের দফতরে) জমা দিতে হবে।

৬) এ বছরের পুজো অনুদান টাকা ব্যবহার সংক্রান্ত নথি ১৫ ডিসেম্বরের মধ্যে হাই কোর্টে জমা করতে হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...