Sunday, June 28, 2026

জনজীবন বিপন্ন করে বিজেপির নবান্ন অভিযান, হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন আইনজীবীর

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযানের বিরোধিতা করে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জাতীয় সড়ক আটকে মানুষের সমস্যা তৈরি করে এভাবে কর্মসূচি করা যায় না। যা নিয়ে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাও স্পষ্ট। এই মর্মে হাইকোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। মামলাকারী আইনজীবীর তরফে দ্রুত শুনানির আবেদনও করা হয় আদালতে।

আজ, মঙ্গলবার সকাল থেকেই বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে জমায়েত করেন নেতা-কর্মী-সমর্থকরা। এর জেরে যানজট তৈরি হয় কলকাতা ও সংলগ্ন জেলাগুলির বড়রাস্তা ও জাতীয় সড়কগুলিতে। নাজেহাল নিত্যযাত্রীরা। আটকে যায় এম্বুলেন্সও।

জনজীবন বিপর্যস্ত করে ও জাতীয় সড়ক অবরোধ করে হাইকোর্টে মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর আবেদন, এ নিয়ে হস্তক্ষেপ করুক আদালত, এই মর্মে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা করেন আবেদনকারী। তাঁর এই আর্জি পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...