Saturday, April 4, 2026

নবান্ন অভিযান: আটক শুভেন্দু-লকেট-রাহুল, বিরোধী দলনেতাকে ‘আলু ভাতে’ কটাক্ষ কুণালের

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার জায়গায় জায়গায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির মিছিল আটকাতে কোমর বেঁধে তৈরি পুলিশ প্রশাসন। সকালে সাঁতরাগাছি মিছিল দ্বিতীয় হুগলি সেতুর মুখে আসার পর বাধা দিল পুলিশ। আটক করা হলো বিজেপির প্রথম সারির তিন নেতা রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়কে। পুলিশের ব্যারিকেডে ধাক্কা মেরেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর তাঁদের আটক করা হয়।

শুভেন্দুদের নেতৃত্বে বিজেপির মিছিল দ্বিতীয় হুগলী সেতুর মুখে আসার পর পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। ব্যারিকেট ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু। তৎপর হয় পুলিশ। আটক করা হয় বিজেপির প্রথম সারির তিন নেতৃত্ব শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়কে। আটক করে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের সামনেই হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। পাশাপাশি এদিন মহিলা পুলিশকর্মী শুভেন্দুকে ভ্যানে তুলতে এগোলে শুভেন্দু মহিলা পুলিশকর্মীর উদ্দেশে বলেন, ‘আপনি মহিলা। আমার গায়ে হাত দেবেন না। পুরুষ পুলিশ কর্মীকে ডাকুন।’ এদিকে শুভেন্দুকে আটক করে লালবাজারে নিয়ে গিয়েছে পুলিশ।

পাশাপাশি বিজেপির এই মিছিলকে কার্যত সার্কাসের সঙ্গে তুলনা করে শুভেন্দুকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন টুইটারে তিনি লেখেন, “যতগুলো ক্যামেরা ছিল, তত মিনিটও পুলিশের সামনে দাঁড়ানোর দম নেই। বিনা বাধায় নিজে হেঁটে পুলিশের গাড়িতে উঠল। এটা বিরোধী দলনেতা? আলুভাতে।”

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...