Friday, June 26, 2026

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর পুনরায় নিয়োগের রাজ্যের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে

Date:

Share post:

সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরানোর নির্দেশ দিল কলকাতায হাইকোর্ট । ২০২১ সালের ২৭ অগাস্ট তাঁকে পুনরায় উপাচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের ওই সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন(HC directs to remove Sonali Chakravarti from Vice Chancellor post of Calcutta University)।

সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে বেআইনিভাবে দ্বিতীয়বার উপাচার্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ব্যপারে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি হয়।

আবেদনকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, ২০১৭ সালে ২৮ অগাস্ট সোনালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। ২০২১-এর ২৮ অগাস্ট তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়ে যায়। প্রাথমিকভাবে তাঁকে ৩মাসের এক্সটেনশন দেওয়া হয়েছিল। এরপর আচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী নতুন উপাচার্য নিয়োগের জন্য রাজ্য শিক্ষা দফতরকে চিঠি দেন।

ওই আইনজীবী জানান, কিন্তু রাজ্যের উচ্চ শিক্ষা দফতর তাঁকে নতুন করে ফের উপাচার্য পদে নিয়োগ করেন। এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি। কলকাতা বিশ্ববিদ্যালয় আইনকে আগ্রাহ্য করে তাঁকে নিয়োগ করা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...