Thursday, April 2, 2026

কাটল জট, ইডেনেই হচ্ছে লেজেন্ডস লিগ

Date:

Share post:

অবশেষে কাটল জট। গত কয়েক দিন ধরে ইডেনে লেজেন্ডস লিগের (Legends League) ম্যাচ হবে কি না, তা নিয়ে চলছিল টালবাহানা। অবশেষে সব টালবাহানার পরিসমাপ্তি। আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর ইডেনে লেজেন্ডস লিগের দুটো ম্যাচ হচ্ছে। সোমবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর প্রতিযোগিতার আয়োজকদের অনুমতি দিয়ে দিল সিএবি।

সোমবার জরুরিভিত্তিক অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডেকেছিল সিএবি। সেখানে উপস্থিত সবাইকে বিস্তারিতভাবে সবকিছু বলা হয়। ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল আয়োজকদের এক কর্তাকেও। যাতে কোনওরকম ভুল বোঝাবুঝি না থাকে। এবং দু’পক্ষের মধ্যেই যাতে স্বচ্ছতা বজায় থাকে। বৈঠকের পরই ঠিক হয়ে যায় যে ইডেনেই হবে প্রাক্তনদের দুটো ম্যাচ। তবে সিএবির তরফ থেকে শর্ত দেওয়া হয়েছে আয়োজকদের। জানা যাচ্ছে, জুয়া, গড়াপেটা বা গেমিংয়ের সঙ্গে যুক্ত কোনও সংস্থার নাম স্টেডিয়ামের কোথাও দেখানো যাবে না। এছাড়াও জানা যাচ্ছে, ম্যাচের জন্য বি, সি, কে, এল ব্লক এবং ক্লাবহাউস খুলে দেওয়া হবে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...