Friday, June 26, 2026

ফের মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী, হবে বিশেষ বৈঠক

Date:

Share post:

মেদিনীপুর সফরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। তাঁর সফর টানা ৩ দিনের। আজ ১৩ সেপ্টেম্বর রয়েছে প্রসাসনিক বৈঠক, জব ফেয়ার সহ একাধিক কর্মসূচি। তাঁর সফরের প্রথম দিনে উপস্থিত থাকবেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যরাও। ওই জেলার নতুন সভাধিপতি কে হবেন, তাও চূড়ান্ত হতে পারে। মঙ্গলবার এই বৈঠক হবে খড়গপুর শিল্পতালুকে।

এরপর ১৪ তারিখে পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা করবেন তিনি। সভা শেষে ফের ফিরে আসবেন খড়্গপুরেই। এবারে তাঁর নজরে কর্মসংস্থান থেকে কর্ণগড়।
উল্লেখ্য, সম্প্রতি রানি শিরোমণি ঐক্য মঞ্চ, ভালোবাসি কর্ণগড়, হেরিটেজ জার্নির বহু আবেদনের পর মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন কর্ণগড়ের রানি শিরোমণি গড় হেরিটেজ। রাজ্য সংরক্ষিত সৌধের মর্যাদা পেয়েছে এই গড়ের ২টি সৌধ। জানা গিয়েছে, এবারের সফরে এসে সেই কাজের অগ্রগতি কতটা তা নিয়েও খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী।
আগামী ১৯ সেপ্টেম্বর রানি শিরোমণির মূর্তি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে স্কুল। তা নিয়েও এই সফরেই থাকতে পারে ‘বিশেষ কিছু’। অন্যদিকে বিশেষ সূত্রে খবর, কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের তৈরি রানির আর্কাইভ মূর্তির অনুরূপ মূর্তি রানি শিরোমণি গড়ের সামনে বসানো হতে পারে স্থানীয় পঞ্চায়েতের তরফে।

আগামী ১৫ সেপ্টেম্বর হবে জব ফেয়ার। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাকে নিয়ে আয়োজিত হয়েছে এই কর্মমেলা। এখানে পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ১৭০০ জন বেকার যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। আয়োজনে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...