Friday, June 26, 2026

সেকেন্দ্রাবাদের হোটেলে আগুন, ঝলসে মৃত ৬

Date:

Share post:

তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের হোটেলে ভয়াবহ আগুন। শেষ পাওয়া খবর অনুযায়ী ঝলসে মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর আহত অবস্থায় অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন।  মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:বিজেপির নবান্ন অভিযানের দিনে শহরজুড়ে কড়া নিরাপত্তা, বন্ধ একাধিক রাস্তা

দমকল সূত্রের খবর, তেলঙ্গানার সেকেন্দ্রাবাদে ইলেকট্রিক স্কুটারের শো-রুমে আগুন লেগে এই মর্মান্তিক পরিণতি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, সোমবার রাত ১০ টা নাগাদ ইলেকট্রিক স্কুটারের ওই শো-রুমে আগুন লাগে এবং পার্শ্ববর্তী  হোটেলে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। ভয়াবহ আগুন দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে আগুনের লেলিহান শিখায় ঝলসে মৃত্যু হয় ৬ জনের। অনেকেই প্রাণে বাঁচতে হোটেলের জানালা থেকে লাফিয়ে আহত হন। এরফলে অনেকেই আহত হয়ে পড়েন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে দমকল ও স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ চালানো সম্ভব হয়।এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি। তিনি বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ওই হোটেলে আটকে পড়া অতিথিদের উদ্ধার করতে যথাসাধ্য চেষ্টা করেছেন দমকল কর্মীরা। তবে প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত শুরু করা হবে।”

মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের জন্য শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর দফতর। টুইট করে পরিজনদের সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পিএমও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...