Sunday, June 7, 2026

ঘোষণা হয়ে গিয়েছে ভারতের টি-২০ বিশ্বকাপের দল, কী বললেন দল নিয়ে গাভাস্কর?

Date:

Share post:

সোমবার আসন্ন টি২০ বিশ্বকাপের (T-20 World Cup) জন্য ১৫ দল ঘোষণা করেছে ভারতীয় দল (India)। সেই দলে জায়গা পেয়েছেন দুই উইকেটরক্ষক ঋষভ পন্থ এবং দিনেশ কার্তিক। ২০১০ টি-২০ বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছেন কার্তিক। কিন্তু ফিনিশার হিসেবে কি আসন্ন বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পাবেন দীনেশ কার্তিক, নাকি তারকা কিপার ঋষভ পন্থ প্রথম একাদশে জায়গা করে নেবেন? এই নিয়ে এখন উঠছে প্রশ্ন। আর এবার এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কর। তিনি জানিয়েছেন, তিনি দায়িত্ব পেলে কার্তিক ও পন্থকে একসঙ্গে খেলাতেন।

এই নিয়ে গাভাস্কর বলেন,” আমি ঋষভ পন্থ ও দীনেশ কার্তিককে একসঙ্গে খেলাব। পাঁচ নম্বরে, ঋষভ পন্থ, ছয়ে হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিককে সাতে নামাতাম। আমি হার্দিক সহ চারটি অপশন বাছতাম বোলারদের জন্য। যদি আপনি ঝুঁকি না নেন, তাহলে জিতবেন কিভাবে? আপনাকে প্রতিটা বিভাগে ঝুঁকি নিতে হবে সাফল্য পাওয়ার জন্য।”

চোট সারিয়ে টি-২০ বিশ্বকাপে দলে জায়গা করে নেন যশপ্রীত বুমরাহ এবং হর্ষল প‍্যাটেল। আর এই দুই ক্রিকেটার দলে আসায় দল শক্তিশালী হয়েছে বলে মনে করছেন গাভাস্কর। এই নিয়ে তিনি বলেন,” এটি একটি ভালো দল, ভারসাম্য রয়েছে এতে। আমাদের অনেক প্রত্যাশা রয়েছে এনাদের কাছ থেকে বিশ্বকাপ জেতার জন্য। আমার মনে হয় ভারসাম্যের জন্য ভারত বিশ্বকাপ জিততে পারে। এশিয়া কাপে যা হয়েছে সেটি একটি সতর্কবাণী। যে দলটি নির্বাচিত করা হয়েছে, আমাদের উচিত সেটিকে সমর্থন করা। যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে, আমাদের পূর্ণ সমর্থন দেওয়া উচিত।”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” এশিয়া কাপে আমাদের সমস্যা ছিল যে আমাদের সেরকম বোলার ছিল না যারা একটি লক্ষ্যকে ধরে রাখতে পারে। এখন যেহেতু যশপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল ফিরে এসেছেন, এনারা এমন দুইজন বোলার যারা লক্ষ্য রুখতে পারে এবং যদি আপনি প্রথমে বল করেন, তাহলে শুরুতেই আক্রমণ করতে পারবেন। দলটি অনেক শক্তিশালী হয়ে উঠেছে এই দুজনের আসার কারণে।

আরও পড়ুন:‘শামি আমার দলে মাস্ট’, শামিকে নিয়ে বললেন শ্রীকান্ত

 

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...