Sunday, June 28, 2026

বিজেপির গুন্ডাগিরি! মমতার ছবির অবমাননার প্রতিবাদ করায় তৃণমূল নেতাকে বেধড়ক মার

Date:

Share post:

বিজেপির গুন্ডাগিরির ছবি পূর্ব মেদিনীপুরের তমলুকে (Tamluk)। নবান্ন (Nabanna) অভিযানে আসার নাম করে এলাকায় অশান্তি ছড়ালেন বিজেপির (BJP) কর্মী-সমর্থকরা। শুধু তাই নয়, রঘুরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল (TMC) নেতা তারক জানাকে (Tarak Das) বেধড়ক মারধর করে বিজেপি। সোমবার, সকাল সাড়ে এগারোটা নাগাদ তমলুকের রাধামনি টোল প্লাজার কাছে ঘটনাটি ঘটে। বাঁশ, রড, জুতো দিয়ে রীতিমতো রাস্তায় ফেলে একা তারক জানাকে নৃশংসভাবে মারধর করা হয়। তাঁর জামাকাপড় ছিড়ে দেওয়া হয়।

টোল প্লাজার কাছ থেকে মারতে মারতে অনেকটা পথ নিয়ে যাওয়া হয়। ছুটে পালিয়ে গিয়েও রেহাই পাননি তারক। রীতিমতো “মার মার” বলে তাড়া করে তাঁকে ব্যাপক মারধর করেন বিজেপির নেতা-কর্মীরা। গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পরে তারককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হলদিয়ার বিজেপি বিধায়ক নবান্ন অভিযানের জন্য দলবল নিয়ে সাঁতরাগাছির দিকে যাচ্ছিলেন। সেই সময় তমলুকের রাধামনি টোল প্লাজার কাছে তাঁরা পুলিশি বাধায় আটকে যান। সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা ও নেতারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) ছবি, পোস্টার রাস্তায় ফেলে ও ছিড়ে দিয়ে উল্লাস করতে থাকে। সেই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন রঘুরামপুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধান। তিনি মুখ্যমন্ত্রীর পোস্টার, ছবিকে এভাবে অবমাননা করার প্রতিবাদ করেন। আর সেই ‘অপরাধে’ বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত জেলা পুলিশ গিয়ে মারমুখী বিজেপি কর্মী সমর্থকদের হাত থেকে তারক জানাকে উদ্ধার করে। তারক জানাকে মারধরের তীব্র নিন্দা করেছে জেলা তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...