Sunday, June 28, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মা কালীর ছবি উপহার লকেটের

Date:

Share post:

বঙ্গে নবান্ন অভিযানের প্রাক্কালে গত সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়(locket Chatterjee)। সেই সাক্ষাতে দেশের প্রধানমন্ত্রী কে দক্ষিণেশ্বরের মা কালীর ছবি উপহার দিলেন হুগলির সাংসদ। রাজ্য রাজনীতি নিয়ে দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেন লকেট।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চিত্রশিল্পী পরেশ মাইতিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন লকেট। পরেশ তাঁর নিজের আঁকা একটি ছবি প্রধানমন্ত্রী মোদিকে উপহার দেন। পাশাপাশি লকেটে এদিন প্রধানমন্ত্রীকে দক্ষিণেশ্বরের একটি কালী মূর্তির ছবি উপহার দেন। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, কালী মূর্তির ছবি পেয়ে খুশি হয়েছেন মোদি। এদিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা টুইট করে জানান খোদ নেত্রী। টুইটে লকেট লেখেন, “বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী পরেশ মাইতি প্রধানমন্ত্রী মোদিজিকে তাঁর বাসভবনে নিজের আঁকা একটি ছবি প্রদান করলেন। আমিও দেবীপক্ষের শুরু হওয়ার প্রাক্কালে মোদিজিকে মা ভবতারিণীর একটি ছবি প্রদান করলাম। বাঙালি সংস্কৃতিকে মোদিজি সর্বদাই প্রাধান্য দিয়ে এসেছেন।ধন্যবাদ মোদিজিকে।”

পাশাপাশি বৈঠক শেষে এদিন সংবাদমাধ্যমের কাছে লকেট চট্টোপাধ্যায় জানান, বাংলায় লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বাংলা ও বাঙালি সংস্কৃতির দিকে থেকে এগিয়ে। সেই বিষয়টিকেই বেশি করে সামনে নিয়ে আসতে হবে গেরুয়া শিবিরের প্রচারে।সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত যাঁরা তাঁদেরকে সামনে আনতে হবে। লকেটের বক্তব্য থেকে স্পষ্ট, বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে বঙ্গ বিজেপির সংযোগ স্থাপন হোক, এমনটাই চাইছেন মোদি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...