Sunday, June 28, 2026

Corona Update: করোনা নিয়ে ফের স্বস্তি ! ক্রমাগত নিচে নামছে কোভিড গ্রাফ

Date:

Share post:

পুজোর আগেই মিলছে স্বস্তি। এবার সংক্রমণ নেমে গেল ৫ হাজারের নিচে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর (Active cases) সংখ্যা ৪৬ হাজার ৩৪৭।

কমছে করোনা (Corona), স্বস্তিতে দেশের স্বাস্থ্য মন্ত্রক। সোমবারের তুলনায় মঙ্গলবার আরও কমল করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪৩৬৯। গত একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন দেশের ৫১৭৮ জন। শতকরা হারে তা ৯৮.৭১ শতাংশ। দ্রুত গতিতে চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ। কেন্দ্রের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ২১ লক্ষ ৬৭ হাজার ৬৪৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। সারাদেশে এখনও পর্যন্ত মোট ২১৫.৪৭ কোটি ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...