Saturday, April 4, 2026

বিজেপির নবান্ন অভিযানের দিনে শহরজুড়ে কড়া নিরাপত্তা, বন্ধ একাধিক রাস্তা

Date:

Share post:

আজ বিজেপির নবান্ন অভিযান। নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে নবান্নের দিকে এগোনোর চেষ্টা করবে বঙ্গ বিজেপি। কলকাতা পুলিশ সূত্রের খবর, এই অভিযানকে ঘিরে আটোসাটো করা হয়েছে নিরাপত্তা। চলছে কড়া পুলিশি নজরদারি।যাত্রীসুরক্ষার্থে বন্ধ রয়েছেএকাধিক রাস্তা। অফিস টাইমে ভিড় এড়াতে কোন কোন পথ বেছে নেবেন ? একনজরে তা দেখে নিন-

আরও পড়ুন:আজ বিজেপির নবান্ন অভিযানে ভিনরাজ্যের সশস্ত্র দুষ্কৃতী দল, হিংসা রুখতে সতর্ক প্রশাসন

বিজেপির কর্মসূচির কারণে শহরের কোন পথে যান নিয়ন্ত্রণ করা হবে, সোমবার বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়েছে কলকাতা পুলিশ। আজ বিকল্প কোন পথে গন্তব্যে পৌঁছনো যাবে ?

১)সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত এনসি স্ট্রিট এবং কলেজ স্ট্রিটে যান নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প পথ হিসাবে লেনিন সরণি, মৌলালি হয়ে এজেসি বোস রোড ধরে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে।
২) দুপুর ১২টা থেকে বিজেপির কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত স্ট্র্যান্ড রোড এবং উত্তর অভিমুখে কিংসওয়ে মোড় পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প পথ হিসাবে কিংসওয়ে, আরআর অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে গন্তব্যে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে। অথবা কিংসওয়ে-আর আর অ্যাভিনিউ-দক্ষিণ অভিমুখে রেড রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

৩)সকাল ৮টা থেকে বিজেপির কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প পথ হিসাবে এজেসি বোস রোড-এক্সাইড মোড়-এজেসি বোস রোড হয়ে উত্তর অভিমুখে এপিসি রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। অথবা এজেসি বোস রোড- জহরলাল নেহরু রোড-উত্তর অভিমুখে জহরলাল নেহরু রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

৪)মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হাওড়া ব্রিজ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি ঢোকা নিষিদ্ধ করেছে পুলিশ।


Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...