Monday, April 27, 2026

Tourism: এক ক্লিকেই মিলবে হোম-স্টে! রাজ্যের পর্যটন বিভাগের নয়া উদ্যোগ

Date:

Share post:

ঘুরতে পছন্দ করেন যেসব মানুষ তাঁদের জন্য নয়া সুখবর আনতে চলেছে রাজ্য পর্যটন দফতর (State Tourism Department)। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) উদ্যোগে তৈরি হতে চলেছে নতুন মোবাইল অ্যাপ (Mobile App) যার মাধ্যমে এক ক্লিকে বুক করা যাবে হোম-স্টে (Home – Stay)। পাশাপাশি পোর্টাল (Portal) চালু করার ভাবনাও রয়েছে রাজ্য পর্যটন দফতরের (State Tourism Department)।

রাজ্যজুড়ে পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত আর সুন্দর করার লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশকে মাথায় রেখে এবার গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ করতে চলেছে রাজ্য পর্যটন দফতর। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে হোম-স্টে নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেখানেই নয়া সংযোজন মোবাইল অ্যাপ (mobile app)। এখানে ওখানে খোঁজাখুঁজি আর নয়, এক ক্লিকেই এবার আপনার পছন্দের হোম-স্টে বুক করতে পারবেন। রাজ্যে হোম-স্টে ব্যবসার প্রসার ঘটাতে চালু করা হচ্ছে নতুন মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা হোম-স্টে সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। এই অ্যাপে হোম-স্টে সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। রাজ্যে যত হোম-স্টে রয়েছে তার ঠিকানা, ছবি, ফোন নম্বর দেওয়া থাকবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ওই হোম-স্টেতে বাড়তি কী-কী সুবিধা রয়েছে সেটাও উল্লেখ করা থাকবে অ্যাপে। শুধু তাই নয় ব্যবসায়ীদেরও সাহায্য করবে অ্যাপ। এর মাধ্যমে রাজ্যের হোম-স্টে ব্যবসায়ীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। শুধু তাই নয়, কেউ যদি নিজের বাড়িতে হোম-স্টে খোলার পরিকল্পনা করেন তাহলেও সাহায্য করবে এই অ্যাপ। যাঁরা হোম-স্টে ঘুরতে যাবেন তাঁরা ফিরে এসে তাদের অভিজ্ঞতার কথাও শেয়ার করতে পারবেন এই মোবাইল অ্যাপের মাধ্যমে। পাশাপাশি পোর্টা‌লও চালু করছে পর্যটন দফতর বলেই সূত্রের খবর।

 

Related articles

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...

রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি! স্যোশাল মিডিয়া লাইভে বিজেপিকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের পর থেকেই সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার হচ্ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।...

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের...