Saturday, June 20, 2026

টি-২০ বিশ্বকাপে নতুন জার্সিতে রোহিতরা, বিসিসিআইয়ের নতুন ভিডিওতে তারই ঝলক

Date:

Share post:

অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। আর সেই টুর্নামেন্টে নতুন জার্সিতে দেখা যাবে ভারতীয় ক্রিকেট (India Team) দলকে। আর এই প্রতিযোগিতায় যে টিম ইন্ডিয়াকে নতুন জার্সিতে দেখা যেতে চলেছে, তা পরিস্কার হয়ে গেল মঙ্গলবার বিসিসিআইয়ের করা একটা ভিডিওতে। ভারতীয় ক্রিকেট বোর্ড এদিন যে ভিডিও পোস্ট করেছে, সেখানে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের দেখা যাচ্ছে নতুন জার্সিতে।

এদিন বিসিসিআই যে ভিডিও প্রকাশ করেছে সেখানে রোহিত বলেন, “অনুরাগী হিসেবে আপনারা আমাদের ক্রিকেটার বানিয়েছেন। যেটা আমরা হয়েছি।” এরপরেই শ্রেয়স আইয়ার বলেন, “আপনারা উৎসাহিত না করলে খেলাটি এরকম হত না”। শ্রেয়সের পর হার্দিক বলেন, “টিম ইন্ডিয়ার নতুন জার্সিতে সঙ্গী হন।” এছাড়াও ভিডিওতে দেখা গিয়েছে, রোহিত এবং হার্দিক ট্র্যাক স্যুটের ভিতরে যে জার্সি পরে রয়েছেন, সেটা স্কাই রঙের। এই জার্সির রঙ অবশ্যই আগের জার্সির থেকে আলাদা বলে মনে হয়েছে। যা ছিল গাঢ় নীল রঙের।

বর্তমানে ভারতীয় দলের জার্সিটি নেভি ব্লু রঙের। কিন্তু বিসিসিআইয়ের করা টুইট থেকে মনে হচ্ছে, এবার ভারতীয় দলের জার্সির রঙ হতে চলেছে আকাশী রঙের।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন:ঘোষণা হয়েছে টি-২০ বিশ্বকাপের জন‍্য ভারতীয় দল, দল দেখে খুশি নন মহম্মদ আজহারউদ্দিন

 

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...